ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৫৫ গেছেন। সময়ের বিবেচনায় সেগুলো আমরা দেখে অবাক না হয়ে পারি না। বিশেষত তখন ছিল এসব আধুনিক যন্ত্রপাতির প্রাথমিক যুগ। আর সে সমর সারা বিশ্বে চিকিৎসাশম্ত্ে অবদান রাখার মতো তাদের সমকক্ষ কেউ ছিল না। এ প্রসঙ্গে আমরা আধুনিক শল্যচিকিৎসার জনক আবুল কাসেম জাহরাবির উদ্ভাবনের কথা স্মরণ করতে পারি। শল্যচিকিৎসায় তার উদ্ভাবিত ও ব্যবহৃত যন্ত্রপাতি কয়েক শতাব্দী পর্যন্ত সারা বিশ্বকে বিস্ময়াভিভূত করে রেখেছে। আত-তাসরিফ লিমান আজাযা আনিত তালিফ নামক অনবদ্য গ্রন্থে তিনি এসব যন্ত্রপাতির বিশদ বিবরণ লিপিবদ্ধ করেছেন। তার উদ্ভাবিত অভিনব যন্ত্পাতিগুলো আধুনিক শল্যচিকিৎসায় ব্যবহৃত উন্নত উপকরণের মূল বীজ হিসাবে আখ্যায়িত করা যায়। তৃতীয় বৈশিষ্ট্য : চিকিৎসার ক্ষেত্রে ধর্মীয় নীতিমালার প্রতি গুরুত্বারোপ এই তৃতীয় অনন্য বৈশিষ্ট্যটি অন্যান্য জাতি-গোষ্ঠীর চিকিৎসাচর্চার পদ্ধতি থেকে মুসলিমদের চিকিৎসাচর্চায় স্বাতন্ত্য এনে দিয়েছে। জাগতিক জ্ঞান আবিষ্কার ও প্রয়োগের ক্ষেত্রে পৃথিবীর কেউ শরিয়তের নীতিমালা অবলম্বন করে না। কোনো কার্যক্রমের সিদ্ধতা কিংবা অসিদ্ধতায় তাদের কোনো এঁশী ভিত্তিও নেই। কিন্তু মুসলিমদের চিকিৎসাপদ্ধতির ভিত্তি হলো কুরআন-সুন্নাহ, যা পৃথিবীর সকল জাতি-গোষ্ঠী থেকে তাদের চিকিৎসাপদ্ধতিকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে। আমাদের কথার অর্থ এই নয় যে, কুরআন-হাদিস যেহেতু রোগ নিরাময়ের কোনো রোগের চিকিৎসা করা যাবে না। বরং এর অর্থ হলো, চিকিৎসার ক্ষেত্রে ইসলাম একটি সীমা ও আদর্শিক ভিত্তি দাড় করে দিয়েছে, যেন তা মুসলিম চিকিৎসকবৃন্দ-সহ সকল বিজ্ঞানী ও সাধারণ মানুষের জন্য পথের দিশারি হতে পারে । এর মাধ্যমে মানুষ সত্য পর্যন্ত পৌছতে পারবে । জীবনের সকল অঙ্গনে কল্যাণ ও উপকারিতা লাভ করবে। এই বিবেচনায় আমরা আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী অনুধাবন করতে পারি। ৫4৬০৮০৪৩০৩৯ কিতাবে আমি কোনো কিছুই বাদ দিইনি। [সুরা আনআম : ৩৮] ১৬৬ চে ্ড নি পা রি রা এর তর তার তর রেজার উত্স বুল [551 04109021100] 9/৬/৬/-১০107819-001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।