Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৫৩ যোগ্যতা অনুধাবন করতে সালাহুদ্দিন আইযুবির একটি উদাহরণই যথেষ্ট । তিনি যখন মিশরে প্রবেশ করেন, তখন তার সাথে প্রায় ১৮জনের মতো চিকিৎসক ছিলেন। তাদের মধ্যে ছিলেন আটজন মুসলিম, পাচজন ইহুদি, চারজন খ্রিষ্টান এবং একজন সামেরি! এভাবেই ইসলামি সভ্যতা উপকার ও কল্যাণের আধার দিয়ে চিকিৎসাবিজ্ঞানকে ঢেলে সাজিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের বৈশিষ্ট্যাবলি ও শাখাপ্রশাখার সীমানা সম্প্রসারিত করেছে। মুসলিমজাতি-সহ সমথ মানবজাতির কল্যাণে চিকিৎসাবিজ্ঞানকে সমুজ্ল করেছে। মানবসভ্যতাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। মসৃণ করেছে পূর্ববর্তীদের মাঝে স্বির হয়ে থাকা চিকিৎসাবিজ্ঞানের অগযাত্রা। বন্তগত বিদ্যার ক্ষেত্রে সাধারণভাবে আমাদেরও এভাবে নিয়োজিত হওয়া উচিত। ঘিতীয় বৈশিষ্ট্য : অভিজ্ঞতা ও বাস্তব পরীক্ষানিরীক্ষার ওপর নির্ভরশীলতা চিকিৎসাবিদ্যা চর্চার ক্ষেত্রে মুসলিমদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল অভিজ্ঞতা ও বাস্তব পরীক্ষানিরীক্ষার ওপর নির্ভরতা । অর্থাৎ চিকিৎসাকে বান্তৰ জীবন থেকে দূরে সরিয়ে তারা নিছক তাত্বিক দিক থেকে চর্চা করতেন না। বরং ব্যবহারিক অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগবিধানের মাধ্যমে পঠিত বিষয়গুলো যাচাই করতেন। এদিক থেকে তারা খিক ধারা থেকে স্বতন্ত্র ছিলেন। কারণ খিক ধারায় সাধারণত ব্যবহারিকের তুলনায় তাত্তিক দিককেই প্রাধান্য দেওয়া হতো বেশি। বেশিরভাগ সময়ই তাত্তিক গবেষণা বাস্তবে রূপ পেত না, এমনকি তা বিশুদ্ধ হলেও! মুসলিমরা চিকিতসাক্ষেত্রে অভিজ্ঞতানির্ভর পদ্ধতির ওপর জোর দিতেন। যেকোনো রোগের চিকিৎসায় তারা বিভিন্নভাবে পরীক্ষানিরীক্ষা করতেন। প্রাচীন বিভিন্ন পদ্ধতির মাঝে তুলনা করে তারা পার্থক্য লক্ষ করতেন এবং অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে তা লিপিবদ্ধ করে রাখতেন । ১৪-১৫ ৬১৬. ৬ ২ আন্ত 2ছ৯ ৮৬৬, ছা, ছি, ৬ আস , ছা / ছা / হা 7 ভু হা হা ₹ ছা উ , ১ ক 2০০2১৪১৪৬৫৬ উত্স যুব [551 04109021100] 9/৬/৬/-১০107819-001

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।