০. ২৩৪ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস জাহরাবির সার্জারিসংক্রান্ত গবেষণা এ বিষয়ের প্রাচীন বইপুন্তকগুলোর স্থান দখল করে নিয়েছিল। হয়ে উঠেছিল সার্জারির অন্যতম অবলম্বন এবং দলিলগন্থ। এই অবস্থা বিদ্যমান ছিল শ্রিষ্ীয় ১৬ শতক পর্যন্ত। চিকিৎসার বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে তার চিন্তগুলো ছিল সৃজনশীল ও বিপ্লবী। রোগীদের যা সে সময়কার চিকিৎসকদের বি্ময়ে বিমূঢ় করে দেয়, এমনকি বর্তমান সময়ের চিকিৎসকদেরও বিস্মিত করে। তার লিখিত গ্রন্থে দুশতাধিক শল্যচিকিৎসাবিষয়ক যন্ত্রপাতির সচিত্র নকশা ছিল। পশ্চিমা শল্যচিকিৎসকদের ওপর গ্রন্থটি অত্যন্ত প্রভাব ফেলে। ১৬ শতকে যারা ইউরোপে শল্যচিকিৎসার আধুনিকায়ন করেছেন তাদের কাছে এটির গুরুত্ব ছিল অপরিসীম। বলা যায়, ইউরোপে সার্জারির মৌলিক ভিত্তি তৈরি করে দিয়েছিল তার উদ্ভাবিত যন্ত্রপাতি 10১৭১) সার্জারি করতে জাহরাবি যেসব যন্ত্রের সাহায্য নিতেন, সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। যন্ত্রগুলোর ব্যবহারপদ্ধতি ও তৈরির পন্থা তিনি বিশদভাবে বর্ণনা করে গেছেন। এসব যন্ত্রের মধ্যে কিছু আছে পূর্ববর্তীদের গবেষণা আর কিছু তার নিজের আবিষ্কার । যেমন প্রসবের ক্ষেত্রে ব্যবহৃত সীড়াশি বা ফরসেপ, মহিলাদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষায় ব্যবহৃত যোনি আরশি বা স্পেকুলাম, প্রচলিত সিরিজ্জ ও ইনজেকশন, পায়ুপথে ব্যবহৃত ইনজেকশন এনিমা, ধরনের স্ক্যালপেল ও অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম। জাহরাবির আবিফ্ৃত এই যনত্রপাতিগুলো কয়েক শতাব্দীব্যাপী চর্চা ও গবেষণায় উন্নত হয়ে আধুনিক সার্জিকাল সরজ্জামাদিতে পরিণত হয়েছে 10৭২) জাহরাবির অন্যতম একটি আবিষ্কার হলো ইনজেকশন। যার নাম তিনি দিয়েছিলেন 'জাররাকা' । অসুস্থদের চিকিৎসার জন্য এটা খুবই দরকারি একটা যন্ত্র। দেখতে সাধারণ, কাজে অসাধারণ এ যন্ত্র থেকে তার গবেষণা ও প্রতিভা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। ১. হাযারাতুল ইসলাম ওয়া আসারুহা ফিত তারাকিল আলামিয়া, পৃ. ৩৩২ ”২. ফি তারিখিত তিব ফিদ দাওলাতিল ইসলামিয়া, পৃ. ১৭৬ এটা ক1-২ ০ ঠা, ০ কা 1 চা: এতো এ: এআ ৩ এল £ এআ কা উস বাল [551 04109021100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।