ইসলামি সভ্যতায় চিকিতসাবিজ্ঞানের ইতিহাস * ২৩৩ জীবনী লিখেছেন মাত্র একটি অনুচ্ছেদে । ইবনে আবি উসাইবিয়া তার সম্পর্কে বলেন, খালাফ ইবনে আব্বাস জাহরাবি ছিলেন বিযুক্ত ও কম্পোজিট মেডিসিন সম্পর্কে দক্ষ চিকিৎসক । চিকিৎসাবিজ্ঞানে তার প্রসিদ্ধ বেশ কিছু গ্রন্থ রয়েছে। তার শ্রেষ্ঠ গ্রন্থটি জাহরাবি নামে প্রসিদ্ধ । তবে তার সবচেয়ে বড় ও প্রসিদ্ধ গ্রন্থটির নাম আত-তাসরিফ লিমান আজাযা আনিত তালিফ। সার্জারিবিজ্ঞানে এটি একটি পূর্ণাঙ্গ গবেষণাসমৃদ্ধগরস্থ।(০৬৯) বিক্ষিপ্ত তথ্য-উপাত্ত একত্র করে আমরা জানতে পারি, আবুল কাসেম জাহরাবি কর্ডোভার হাসপাতালে কাজ করতেন। এই হাসপাতাল নির্মিত হয়েছিল খলিফা আবদুর রহমান নাসেরের হাতে । আবুল কাসেম জাহরাবি এখানে রোগীদের চিকিৎসার পাশাপাশি শল্যচিকিৎসার উপকরণ নিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করতে থাকেন। এখানেই প্রচুর পড়ালেখা ও জ্ঞানসাধনায় নিমগ্রতার দরুন গড়ে ওঠে তার বুদ্ধিবৃত্তিক স্থাতন্ত্য। চিকিৎসাক্ষেত্রে তার গভীর প্রত্যয় পরিলক্ষিত হয়। কম্পোজিট ও মৌলিক ওষুধ সম্পর্কে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। চিকিৎসাশান্ত্ের তাত্বিক জ্ঞানের পর তিনি অর্জন করেন বাস্তব ও প্রায়োগিক জ্ঞান। প্রথমদিকে তিনি ওষুধবিজ্ঞান ও চিকিৎসায় অভিজ্ঞ ছিলেন। পরবর্তীকালে তিনি শল্যচিকিৎসায় ও ত্যানাটমিতে গভীরভাবে মনোনিবেশ করেন। কারণ তখন একজন ভালো সার্জন পাওয়া খুবই দুষ্কর ছিল। ফলে এই ক্ষেত্রে আসন গেড়ে বসেছিল রক্তমোক্ষক ও ক্ষোরকারজাতীয় লোক। তিনি নিপুণভাবে সার্জারি আয়ত্ত করেন এবং সার্জারিতে সৃজনশীলতার পরিচয় দেন। এভাবে চর্চা, গবেষণা ও অনুশীলনের মাধ্যমে তিনি শল্যবিদ্যায় দক্ষ থেকে সুদক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠেন এবং চিকিৎসাবিজ্ঞান ও অস্্রোপচারবিদ্যায় এমন অতযুচ্চ মর্ধাদা অর্জন করেন যে, শল্যচিকিৎসা-ইতিহাসের সঙ্গে তার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। বর্তমানে সার্জারিবিজ্ঞানের আলোচনায় তার নাম উচ্চারিত না হয়ে পারে না।(৩৭০) ১, ভাবাকাতুল আতিবরা, ৩/২৪৬ - উলামাউ আন্দালুস তু মুতামাইয়িযা ওয়া আসারুহা ফিন নাহদাতিল উরুবিয়া, পৃ. ৩১$ হাযারাতুল ইসলাম ওয়া আসারুহা ফিত তারাক্কিল আলামিয়ি, পৃ. ৩৩১-৩৩২, রুওয়াদু ইলমিত তিব ফিল হাযারাতিল ইসলামিয়্যা, পৃ. ৩৬২ খ 2৬, ঘা, ছা, ছু, আচ, আ, ২১: ঘ; ৯১১৮, ছা, ২১, আ১, ২১, ছা শি হ228248 রি শে হা শি শি শে শি ৯৯০ নি উস বাল [551 (041790210100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।