Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ * ইসলামি সম্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস | প্রকৌশলে অন্ধকার রাতের আকাশে উজ্্বল তারকা। তাদের উদ্ভাবন ও আবিষ্কার মানবসভ্যতার রাজমহলে অঙ্কিত হয়ে আছে। আলোচনার ধারাবাহিকতায় আমরা এখন একজন শল্যচিকিৎসকের জীবনী তুলে ধরব। মানবজাতির সর্বশ্রেষ্ঠ শল্যটিকিৎসক না হলেও কালের মানদণ্ড তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন। তার পুরো নাম আবুল কাসেম খালাফ ইবনে আব্বাস জাহরাবি আল-আন্দালুসি। ইউরোপের ভ্ঞানীমহলে তিনি পরিচিত +/0109515' নামে । একজন শল্যচিকিৎসক হয়ে তিনি আবিষ্কার করেছিলেন শল্যছুরি এবং সার্জিক্যাল কীচির মতো সার্জারির প্রাথমিক ও অভিনব সরজ্জাম। সার্জারির মূলনীতি ও আনুষঙ্গিক নিয়মকানুনও তিনি প্রণয়ন করে গিয়েছেন। অস্ত্রোপচারকালে রক্তক্ষরণ বন্ধ করতে ধমনি-সংযোগপদ্ধতি আবিষ্কার তার উল্লেখযোগ্য কীর্তি। অস্ত্রোপচারের সময় ক্ষতত্থানকে সেলাই করার বিশেষ সুতা বা তন্তও তিনিই উদ্ভাবন করেন। এসব বিবেচনায় বলা যায়, জাহরাবি ছিলেন বিশ্বমানবতার জন্য আশীর্বাদস্বরূপ । আবুল কাসেম জাহরাবি আন্দালুসের জাহরা শহরে(৩৬৭) জনুগহণ করেন। সেদিকে সম্বন্ধ করেই তাকে জাহরাবি বলা হয়। তার জন্ম ৩২৫ হিজরি মোতাবেক ৯৩৬ খরষ্টাব্দে। তার মৃত্যুতারিখ সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেন, তার মৃত্যু 8০৪ হিজরি/১০১৩ খ্রিষ্টাব্দে। কেউ বলেন, ৪২৭ হিজরি/১০৩৬ খিষ্টাব্দে 1(৩৬৯) জাহরাবি আন্দালুসে ইসলামি সভ্যতার উৎকর্ষের শীর্ষ সময়টা পেয়েছেন। বেড়ে উঠেছেন এমন সমাজে, যেখানে ছিল জ্ঞান, চিন্তা ও গবেষণার উপকরণের সমাহার। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি সময়ের ইতিহাসে ঠাই করে নিয়েছেন। তবে দুঃখজনক বিষয় হলো, আবুল কাসেম জাহরাবি সম্পর্কে তথ্য-উপান্তের খুব অভাব । তার সম্পর্কে বেশি কিছু জানা যায় না। এঁতিহাসিকদের কলমেও তার কথা বিভ্তৃতির সাথে উঠে আসেনি। মুসলিম চিকিৎসাবিজ্ঞানের এঁতিহাসিক ইবনে আবি উসাইবিয়ার সংক্ষিপ্ত আলোচনা জাহরাবির জীবনী সম্বন্ধে স্বল্প তথ্যেরই প্রমাণ বহন করে। ইবনে আবি উসাইবিয়া *** মদিনাতুজ জাহরা : খলিফা আবদুর রহমান নাসির এই নগরীর প্রতিষ্ঠাতা । এটি কর্ডোভা শহর ০ থেকে ছয় মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। মুজামুল বুলদান, ৩/১৬১ - আল-আলাম লিয-যিরিকলি, ২/৩১০ [4 এ টি ও ও ও + ১০ ৫ কাকা এ. ঝা 4 নি কও ই পবা ক কথ 2 ঝা ও ও উত্স টরুল [551 (0010790011101 9/৬/৬/-১০107819-0017

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।