২২৬ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহা তাত্তিকভাবে বোঝাতেন। এরপর প্রায়োগিকভাবে হাতেকলমে দেখিয়ে দিতেন। যেমনটা আমরা বর্তমানের মেডিক্যাল কলেজগুলোয় দেখতে পাই। তৃতীয় বছরের শেষে একটা চুড়ান্ত পরীক্ষার ব্যবস্থা থাকত। এই পরীক্ষার দুটি অংশ ছিল, এক. আ্যানাটমি ও সার্জারি নিয়ে। দুই. রোগীদের ওপর প্রায়োগিক পদ্ধতি নিয়ে। কেউ যদি প্রথম পরীক্ষায় অকৃতকার্য হতো, তাহলে তাকে আর দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হতো না । বর্তমানেও মেডিক্যাল কলেজগুলোয় সাধারণত এই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হয় 10৩৫৫) আবু বকর রাধি চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিতে শুধু পাঠদান, পরীক্ষা নেওয়া ও মৌলিক আলোচনায় সীমাবদ্ধ থাকেননি । তিনি আরেকটি ক্ষেত্রে বেশ গুরুত্বারোপ করেছেন, যা কোনোমতেই পাঠদানের চেয়ে কম গুরুত্ৃপূর্ণ নয়। রচনা ও লেখালেখি । ইবনে নাদিম তার বিখ্যাত গ্রন্থ আল-ফিহরিসত-এ আবু বকর রাধির ১১৩টি বড় গ্রন্থ ও ২৮টি ছোট পুস্তিকার কথা উল্লেখ করেছেন। এটা নিঃসন্দেহে বিশাল সংখ্যা। বিশেষত এর সবকটিই ছিল চিকিৎসাশাত্র সম্পর্কে ।(.৫৬) এর বাইরেও তার আরও গ্রন্থ আছে। আবু বকর রাধির সর্ববৃহৎ গ্রন্থ আল-হাবি ফি ইলমিত তাদাবি। রাষির যুগে চিকিৎসাশান্ত্ের যতদূর অথ্থগতি হয়েছিল, তার সকল দিকের জ্ঞানই এখানে মরে! তার ক্লিনিক্যাল জীবনের অভিজ্ঞতার সারনির্যাস এখানে তুলে ধরেছেন। এই খন্থে রাযির দক্ষতা, পর্যবেক্ষণের জ্ঞানের গভীরতা ও অনবদ্য সৃজনশীলতা ফুটে উঠেছে” ক ৫ আস-সিনাআতুত তিকিয়্যা, পৃ. ৩০৩ | আল-ফিহরিসত লি ইবনি নাদিম, ১/৪২০ ণ সত ২ টা , এটা এটা য়া টিসি কি ত৮2৬ব৬৬৬-৬৭৬3: ] বি । ও ওই ৯7 ওই ২ ও (লি উস ল [551 (০010900111701 9/৬/৬/-১০107819-001
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।