২০৮ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস ্ , তিনি চিকিৎসাশানরে পূর্ববর্তী ও পরবর্তীদের ছাড়িয়ে যান। সমকালে তার সমকক্ষ কেউ ছিল না। এই শাস্ত্রের গণ্যমান্য প্রবীণ ব্যক্তিবর্গ তার কাছে বিভিন্ন সমাধান নিতে আসত। অথচ তার বয়স ছিল তখন মাত্র ১৬ বছর ।() ইবনে সিনা চিকিৎসাশানত্ে প্রায়োগিক দক্ষতা অর্জন করার পর মানবিক বোধ থেকেই মানুষকে চিকিৎসাসেবা দিতে শুরু করে দেন। সৌজন্যবোধ ও মানুষের প্রতি দয়াপরবশ হয়েই তিনি বিনা মূল্যে চিকিৎসা দিতেন। অর্থ উপার্জন কিংবা সম্পদের স্তুপ গড়তে চিকিৎসাকে হাতিয়ার হিসাবে গ্রহণ করেননি। তিনি মানুষকে উপকার করতে ভালোবাসতেন, অর্জিত জ্ঞান দ্বারা উপকৃত হতে চাইতেন। একবার শাসক নুহ ইবনে মানসুরের চিকিৎসা করার সুযোগ আসে তার। তিনি চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। অথচ তার দুরারোগ্য ব্যাধি সে সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক নিরাময় করতে ব্যর্থ হয়েছিল। তখন ইবনে সিনার বয়স ছিল মাত্র ১৭ বছর। এভাবেই ইবনে সিনা চারদিকে প্রসিদ্ধ হয়ে ওঠেন। শাসকের পক্ষ থেকে তাকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। সে সময় তিনি একটি অভাবনীয় " ৩/৭৪-৭৫, ওয়াফায়াতুল ১৮২৮২৬২৬-৬-২৬ আয়ান, ২/১৫৮ .॥ খত “ঝা ৪ ২ খা ২ এটা. এ ০৪4 কি সি আখ এ ও ০১১ কাক বই খত উচিত ক [551 04109021100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।