২০২ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস চিকিৎসক তাতাবির থিসিসের পর থেকে বিভিন্ন প্রাচ্যবিদ ও গবেষক ইবনুন নাফিসের প্রতি আগ্রহী হতে থাকেন। তাদের মধ্যে আছেন জার্মান প্রাচ্যবিদ মেয়েরহোফ। তিনি ইবনুন নাফিস সম্পর্কে একটি প্রবন্ধে লিখেছেন, লেখার হুবহু মিল দেখে আমি অবাক হয়ে যাই। সার্ভেটাসের কিছু কিছু মৌলিক বাক্য ইবনুন নাফিসের লেখারই আক্ষরিক অনুবাদ । অথচ মাইকেল সার্ভেটাস মূলত ছিলেন একজন অনুসন্ধিৎসু ধর্মীয় ব্যক্তিত্ব। চিকিৎসার সাথে তার সংশ্লিষ্টতা নেই। অথচ তিনি যে তত্ব বর্ণনা করছেন, তা ইবনুন নাফিস অবিকল বর্ণনা করে গেছেন দেড় শতক বছর আগে। ইতালীয় ইতিহাসবিদ আযালডো মেলি ইবনুন নাফিস, মাইকেল সার্ভেটাস ও উইলিয়াম হার্ভের লেখা তুলনামূলক পাঠ করে সিদ্ধান্ত দেন, ইবনুন নাফিস ফুসফুসীয় রক্ত-সংবহনের যে বর্ণনা দিয়েছেন, তার সাথে মাইকেল সার্ভেটাসের বর্ণনার হুবহু মিল রয়েছে । তাই সত্য কথা হলো, রক্তসঞ্চালনের আধুনিক ধারণার আবিষ্কারক মাইকেল সার্ভেটাস কিংবা উইলিয়াম হার্ভে নয় বরং রক্তসঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক ইবনুন নাফিস ।(৩০০) ফুসফুসীয় রক্ত-সংবহন ইবনুন নাফিসের বহু আবিষ্কারের একটি আবিষ্কার মাত্র। আধুনিক যুগে তাকে নিয়ে যা লেখালেখি হয়েছে, তা থেকে আমরা আরও জানতে পারি, তিনি কেবল ফুসফুসীয় রক্ত-সংবহনপ্রক্রিয়াই আবিষ্কার করেননি; বরং সারাদেহে রক্তসঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারকও তিনি। এ ছাড়া চোখ ও দৃষ্টিশক্তি নিয়েও তিনি অসাধারণ তত্ত্ব দিয়েছেন। প্রকাশ করেছেন এগিয়ে নিয়ে গিয়েছেন বহুদূর। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির নিয়মকানুনও বর্ণনা করে গিয়েছেন তিনি। ইবনুন নাফিসের গ্রস্থাবলি ইবনুন নাফিস গুরুত্ৃপূর্ণ অনেক গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে কয়েকটি প্রকাশিত হয়েছে। আর কিছু এখনো আলোর মুখ দেখেনি; পা্ুলিপি আকারে ? ইনদাল মুসলিমিন, পৃ. ২০৯, ২১১ মিআতু আলিখিন গাইয়ারু ওয়াজহাল আলাম, পৃ.৪১ . 44 কা ১4১ ঞ-২ চা খা ক ০২৬৫9 ১১৫১৫ ৫৫৩৫২৫৫৩৫২০ উন [551 04109021100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।