ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ২০১ ইবনুন নাফিসের রক্তসধ্ালনতত্ব ফুসফুসীয় রক্ত-সংবহনের আবিষ্কারের সাথে ইবনুন নাফিসের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিষয়টি তিনি সৃক্ষ্মভাবে তুলে ধরেছেন শারহু তাশরিহিল কানুন গ্রন্থে। কিন্তু তার এই আবিষ্কারের কথা অনেক শতাব্দী পর্যন্ত অজ্ঞাত ছিল। ধারণামূলকভাবে এই তত্বের আবিষ্কারক মনে করা হয় উইলিয়াম হার্ভেকে মৃ. ১৬৫৭ খ্রি.)। অথচ তিনি ইবনুন নাফিসের ৩০০ বছর পর রক্তসধ্তালনের গবেষণায় অবতীর্ণ হন। মানুষ এই ভুল ধারণাই পোষণ করে আসছিল। কিন্তু তাদের এই ধারণা প্রথম ভেঙে দেন ড. মুহিউদ্দিন তাতাবি, যেমনটি আমরা পূর্বে উল্লেখ করেছি। ১৫৪৭ সালে ইতালীয় চিকিৎসক আলবাজু ইবনুন নাফিসের শারহু তাশরিহিল কানুন গ্রন্থটি লাতিন ভাষায় অনুবাদ করেন। তিনি প্রায় ৩০ বছরের মতো আরবি ভাষা আয়ত্ত করেছিলেন। এ ক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল আরবি থেকে লাতিন ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ। তার অনুবাদের মধ্যে ফুসফুস সংবহনবিষয়ক অংশটিও ছিল। কিন্তু তার এই অনুবাদটি একসময় হারিয়ে যায়। মাইকেল সার্ভেটাস। তিনি আদতে চিকিৎসাবিজ্ঞানের লোক ছিলেন না। ইবনুন নাফিসের যে গ্রন্থ আলবাজু অনুবাদ করেছিলেন, সেটি তার হাতে পড়ে। ধর্মীয় বিশ্বাসগত অভিযোগে সার্ভেটাসকে প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি বিভিন্ন শহরে নির্বাসিত জীবনযাপন করেন। অবশেষে সেই অভিযোগেই তাকে ১৫৫৩ সালে পুড়িয়ে মারা হয়। সাথে পুড়িয়ে ফেলা হয় তার গ্রন্থাবলিও। কিন্তু সৌভাগ্যক্রমে তার কিছু গ্রন্থ অক্ষত থেকে যায়। সেগুলোর মধ্যে ছিল আলবাজুর অনূদিত ইবনুন নাফিসের গন্থটিও, যাতে ইবনুন নাফিসের রক্তস্ালনতত্ব ছিল। বর্তমানে এই স্প্ানিশ চিকিৎসককেও সম্মানের চোখে দেখা হয় ইবনুন নাফিসের তত্ব সংরক্ষণের কারণে । অন্যদিকে গবেষকরা বিশ্বাস করতেন যে রক্ত- সংবহনপদ্ধতি আবিষ্কারের কৃতিত্ব প্রথমত স্প্যানিশ বিজ্ঞানী সার্ভেটাসের , এরপর ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভের। ১৯২৪ সাল পর্যন্ত এই ভুল ধারণাই প্রচলিত ছিল। অবশেষে মিশরীয় চিকিৎসক গবেষণার মাধ্যমে এই উল ধারণা দূর করেন এবং প্রাপ্য অধিকার তার প্রাপককে ফিরিয়ে দেন। ১৬ ছ/ ১ হা» ০৮ ৯১২ হা, হত. হা, ঘা, ১৬; ১ ছা, হা ৮ -৮০-হ৮ -১, ৫৬০৬০৬২০৩৬০ করে তি হি শি শি এ কি শিশ্ন উত্স যুবদল [551 (04100010100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।