Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস পুরো কৃমি বের হওয়ার আগে গোড়া থেকে কাটা যাবে না। কারণ পুরোটা বের হওয়ার আগেই কেটে ফেললে সেটা মাংসের ভেতর ঢুকে ইনফেকশন তৈরি করবে। এর ফলে গন্ধময় পুঁজ জমে উঠবে দেহে। এজন্যই এই কৃমির চিকিৎসা ধীরছ্িরভাবে করতে হবে। যেন সম্পূর্ণ কৃমি বেরিয়ে আসে, কৃমির কোনো অংশ ভেতরে না থাকে। এই কৃমি অনেক লম্বা হয়। কখনো কখনো এর দৈর্ঘ্য আড়াই থেকে পাঁচ হাত লম্বা হয়। কৃমি বের করার সময় যদি সেটা কোনো কারণে গোড়া থেকে ছিড়ে যায়, তাহলে অপারেশনের মাধ্যমে সেটা সম্পূর্ণ বের করে আনতে হবে। আক্রান্ত স্থান ওষুধ দিয়ে ফোড়ার মতো পাকিয়ে পুজ-পানি বের করে দেবে । মাঝে মাঝে একদ্থানে একাধিক কৃমি হয়। বিশেষত যখন পা ও পায়ের জোড়ায় তা প্রকাশ পায়। এগুলোর অনেক মুখ দেখা দেয়। প্রত্যেক মুখেই একটা কৃমি থাকে । এর চিকিৎসাও ঠিক সেভাবে করতে হবে যেভাবে পূর্বে বললাম 1৯) বলাবাহুল্য যে, এই রোগের চিকিৎসায় জাহরাবি যে পদ্ধতি বর্ণনা করেছেন, সেটাই আধুনিক যুগে গিনি কৃমির চিকিৎসাপদ্ধতি! জাহরাবি আলাদা অধ্যায় রচনা করেছেন। যার শিরোনাম হলো, “চামড়ার নিচে জন্ম নেওয়া ইল্লাতুল বাকার নামক পরজীবীর বিনাশ'। তিনি বলেন, এই রোগকে আমাদের বিভিন্ন শহরে ইললাতুল বাকার (গরুর রোগ) নামে ডাকা হয়। কারণ দেখা যায়, বেশিরভাগ সময় গরুরই এমন রোগ হয়। এই রোগে দেহের মাংস ও চামড়ার মধ্যে ছোট ছোট কৃমির মতো পরজীবী জন্ম নেয়। সেগুলো সারা দেহে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। একস্থান থেকে অন্য হানে যাওয়ার সময় চামড়ায় হাত দিলে এদের সঞ্চালন অনুভব করা ১2-২4-1515 1724৭ পিডিএফ রই ডাউনলোড 04109021100] উর ০১

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।