Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম সভ্যতার জ্ঞানবিজ্ঞানসংক্রান্ত আলোচনায় কারও ধারণা হতে পারে যে, বিজ্ঞানে মুসলিমদের অবদান নিছক অতীতের অভিজ্ঞতা, যার গ্রহণযোগ্যতা ও উপযোগিতা সময়ের বিবর্তনে হারিয়ে গেছে। আধুনিক সভ্যতায় সেসবের কোনো মূল্য নেই। অথচ বাস্তবিকপক্ষে ইনসাফের কথা হলো, বর্তমান যুগে বিজ্ঞানের ধারায় আমরা যত উন্নতি-অগ্রগতি চারদিকে দেখতে পাই, তা প্রাচীন বিজ্ঞানের স্বাভাবিক ধারাবাহিকতা ছাড়া আর কিছুই না, যার অনেকটা মুছে গিয়েছে কালের বিবর্তনে। যদি প্রাচীনকালে বৈজ্ঞানিক কোনো অভিজ্ঞতা, বিশেষভাবে মুসলিম সভ্যতার জ্ঞানবিজ্ঞানের অবদান আধুনিক সভ্যতার সামনে না থাকত, তাহলে এমন অভাবনীয় উৎকর্ষ সাধন করা সম্ভব হতো বলে মনে হয় না। মুসলিমদের হাতে যেসব জ্ঞানবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে, তন্মধ্যে অন্যতম হচ্ছে পরজীবীবিজ্ঞান (35185101989) এই জ্ঞানকে বর্তমানে আধুনিক ৷ যুগের আবিষ্কার বলে মনে করা হয়। অথচ এই বিজ্ঞানের সূচনা মুসলিমদের ] হাতেই। জীবজগতের জীবনধারণের জন্য প্রথম প্রয়োজন অনুকূল পরিবেশ । তারপর খাদ্য। কোনো কোনো জীব নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। আবার অনেক জীব খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল। এমনইভাবে কোনো কোনো জীবের নিজস্ব পরিবেশ রয়েছে এবং বিপরীতক্রমে অনেক জীব অন্য জীবের অনুকূল পরিবেশকে নিজের পরিবেশ হিসাবে গ্রহণ করে। জীবনযাপন করে থাকে । এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় একটি জীব জীবনধারণের জন্য অন্য জীবের ওপর নির্ভর করে থাকে। | সম্পর্কযুক্ত দুটি জীবের মধ্যে যে জীবটি জীবিকানির্বাহের জন্য অন্য জীবের ওপর নির্ভর করে তাকে পরজীবী (98456) বলা হয়। অর্থাৎ সাধারণভাবে এ ১ ১ ৮:4৫ ই ক ও 49 ওই? ২7 ও ২ এয ০ রে ক সি - --2- উত্স ইটরেল [551 (0210902111)01 9/৬/৬/-১০107819-001

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।