ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ১৬১ এক. তুলনামূলক ত্যানাটমির মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ছাত্রদের মানবদেহ সম্পর্কে ধারণা দেওয়া । এ ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হতো নুবা অঞ্চল থেকে নিয়ে আসা একধরনের বানর, যার দেহ-গঠন অনেকটা মানুষের মতো ছিল। দুই. প্রাণীর চিকিৎসাবিজ্ঞান ও পশুর যত্ত শিক্ষা দেওয়া। জর্জ সার্টন তুলে ধরেছেন, প্রাণী চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গুরুত্ব ছিল অসামান্য । এ পেশায় পেশাদারির জন্য অনেক পরিবারের উপাধি পড়ে গিয়েছিল পশুচিকিৎসক-পরিবার। এখান থেকেই প্রখ্যাত উ্ভিদবিজ্ঞানী জিয়াউদ্দিন আবদুল্লাহ ইবনে আহমাদ প্রসিদ্ধি পেয়েছিলেন ইবনুল বাইতার বা পশুচিকিৎসকের সন্তান নামে। এ জাতীয় নাম থেকে পশুর চিকিৎসায় তাদের অনুরাগের বিষয়টিই ফুটে ওঠে। ইসলামি সভ্যতার সূচনাপর্বেই প্রাণীর চিকিৎসা ছিল চিকিৎসাবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য শাখা । প্রাণীর চিকিৎসাবিজ্ঞানে মুসলিমগণ কতটা উৎকর্ষ সাধন করেছিলেন, তা এখানে বিস্তারিত তুলে ধরা সম্ভব না। তবে ধারণা দেওয়ার জন্য আহমাদ ইবনে হাসান ইবনে আহনাফ বাইতারের (৫৯৬ হি.//১২০০ খি.) লেখা আল-ফুরুসিয়্যা গ্রন্থের কিছু অধ্যায়ের নাম তুলে ধরা যায়। এতে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে । এই গ্রন্থটি মূলত ঘোড়া সম্পর্কে লেখা । ঘোড়ার রোগ-ব্যাধি ও প্রতিকারের বর্ণনা, কীভাবে ঘোড়া লালনপালন করতে হবে ইত্যাদি। (গ্রন্থটি কায়রোর তাইমুরিয়া লাইব্রেরিতে পাওয়া যায়।) প্রথম অধ্যায় : ঘোড়ার দুধদীত ও স্থায়ী দীতসংক্রান্ত আলোচনা । দ্বিতীয় অধ্যায় : ঘোড়া, গাধা ও খচ্চরের বাহ্যিক পার্থক্যকারী বৈশিষ্ট্য । তৃতীয় অধ্যায় : বহি অনপ্রত্যঙ্গের কর্ম। চতুর্থ অধ্যায় : ঘোড়ায় আরোহণের পদ্ধতি । পঞ্চম অধ্যায় : ঘোড়দৌড়। ষষ্ঠ অধ্যায় : ঘোড়ার বংশগত রোগ। সপ্তম অধ্যায় : মন্দ স্বভাব ও শারীরিক খুত। অষ্টম অধ্যায় : উদরের শ্রেণিবিন্যাস। ছ১. ছ, ছ; ১,১৮৬ ১৮ ৮৯৮,৮১৬ টি ঘ এ এরি শী নি 4 উত্স যুবদল [551 (041090210100] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।