Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ * ইসলামি সভ্যতায় চিকিতসাবিজ্ঞানের ইতিহাস তার চুলে। এমনইভাবে বন্ধুত্ব রয়েছে নেকড়ে ও হায়েনার মাঝে, বাঘ ও সাপের মাঝে 10২৭) কাযবিনির মতে পরিবেশের প্রভাব কোনো অংশে কম নয়। তিনি মনে করেন, প্রাণীর বংশবিস্তারে পরিবেশের প্রভাব রয়েছে। আজাইবুল মাখলুকাত গ্রন্থে তিনি বলেছেন, হাতি পৃথিবীর দক্ষিণাঞ্চলে সমুদ্রের দ্বীপপুঞ্জে অধিক বংশবিস্তার করে। হিন্দস্তানের হাতিগুলো অন্যান্য অঞ্চলের হাতির তুলনায় দীর্ঘজীবী হয়। দাতগুলোও হয় তুলনামূলক বড়। আবিসিনিয়া তথা পূর্ব আফ্রিকায় জিরাফ অধিকহারে জন্ম নেয়। মহিষ জনুগ্রহণ করে সাধারণত উষ্ দেশগুলোয়, যেখানে জলাশয় বেশি। শীতল দেশগুলোয় মহিষ বসবাস করে না। কাঠবিড়ালি, বিবর, কন্তুরী হরিণ উত্তর- পূর্বাঞ্চলীয় দেশগুলোয় জন্যহণ করে। বাজপাখি, ইগল বাচ্চা দেয় উচু পাহাড়ের চূড়ায়। উটপাখি আর কাতা পাখি ডিম পাড়ে উন্মুক্ত বালুময় স্থানে। হাস-সহ অন্যান্য জলজ পাখি বাগান, ঘাস, ঝোপঝাড়ে ডিম পাড়ে। তিতির পাখি কেবল ডিম পাড়ে পাহাড়ের চূড়ায়। এখানে প্রাণী-বিষয়ে যেমনটি উল্লেখ করা হলো, বেশিরভাগ ক্ষেত্রে তেমনটিই দেখা যায় । এর বিপরীত উদাহরণও রয়েছে। কিন্তু তা অল্প ।(২২৮) দার্শনিক ইখওয়ানুস সফা সংঘ প্রাণী সম্পর্কে এমন মতামত দিয়েছেন, যার উপমা পূর্বে দেখা যায় না। যদিও সেটা যতটা না বৈজ্ঞানিক মতামত ছিল, তার চেয়ে বেশি ছিল দার্শনিক মতামত। প্রাণিজগতে আল্লাহর যে কুদরত লুকিয়ে রয়েছে, সেটা তুলে ধরতে গিয়ে তারা দুটি প্রাণীর তুলনামূলক পর্যালোচনা করেছেন। এক. বিশাল আকৃতির হাতি দুই. ক্ষু্রতর প্রাণী উকুন। অধিকাংশ মানুষ সাধারণত হাতির বিশাল দেহ দেখে অবাক হয়, কিন্তু উকুন দেখে কেউ অবাক হয় না। অথচ উকুন একটি আশ্চর্যজনক সৃষ্টি। আমরা গভীরভাবে লক্ষ করলে দেখতে পাই, হাতির বিশালত্বের পরও তার রয়েছে মাত্র চারটি পা, একটি শুঁড়, আর সামনের দুটি বড় দাত। অন্যদিকে উকুনের দেহের ক্ষুদ্রতাসত্তেও তার রয়েছে ছয়টি পা, মুখ কণ্ঠনালি, কিডনি ইত্যাদি। রয়েছে আরও অন্যান্য অঙ্গ, যা আমরা খালি চোখে ২৭. আজাইবুল মাখলুকাত, পৃ. ৩১৮ ২. আজাইবুল মাখলুকাত, পৃ. ৩০৯, ৩৪৬ ] ১১-৬৬-১৬০৬ ফাকা গা জাজ এ] (ও ঝা ২ বি - ২ খা / ই -/ খর বট বি - ও - ও -/ ও - খর “ শি € উত্স যুবদল [551 04109021100] 9/৬/৬/-00117819-0017

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।