অন্যান্য বিজ্ঞানের মতো প্রাণিবিজ্ঞানেও ছিল মুসলিমদের অবদান। কিন্তু মুসলিমগণ প্রাণিবিজ্ঞানের বিষয়ে ততটা গুরুত্ব দেননি, যতটা দিয়েছেন অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে । তবে অবশ্যই প্রাণিবিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের বেশ কিছু যুগান্তকারী চিন্তাভাবনা ছিল। বলা যায় তারা অনেক আধুনিক বিজ্ঞানীদের থেকে চিন্তা-চেতনায় এগিয়ে ছিলেন। যেমন সিমবায়োসিস ধারণার আবিষ্কারক মনে করা হয় জার্মান দার্শনিক গ্যাটেকে (মূ. ১৭৪৯ খি.)। সিমবায়োসিস অর্থ হলো একটি নির্দিষ্ট পরিবেশে বসবাসরত প্রাণীদের মিথোজীবিতা । প্রতিটি প্রাণী টিকে থাকার জন্য অপর প্রাণীর ওপর নির্ভরশীল। এতে পরস্পরের মাঝে যেমন হদ্যতা তৈরি হয় তেমনই তারা যৌথভাবে উপকৃত হয়। যেমন একপ্রকার পাখি গরুর ওপর বসে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। প্লোভার পাখি কুমিরের মুখের ভেতর বসে কুমিরের দাতের ফাকে জন্মানো কীট খেয়ে থাকে। এটিই সিমবায়োসিস।(২২৫) আলোচনা দেখতে পাই। জাহিয বলেছেন, বিচ্ছ ও গুবরেপোকার মধ্যে একধরনের অনুরাগ আছে। কাক শিয়ালের সাথে বন্ধুত্ব করে । শিয়াল আবার সম্পর্ক রাখে সাপের সাথে । আর স্বাভাবিকভাবেই শক্রতা থাকে ঈগল ও সাপের মাঝে । দামিরি বলেছেন, গুইসাপজাতীয় প্রাণী দব ও বিচ্ছর মধ্যে হদ্যতা রয়েছে। শক্রর হাত থেকে দবকে রক্ষা করার জন্য দবের গর্তে থাকে বিচ্ছ। দবকে তাড়া করে কেউ তার গর্তে ঢুকলে কিচ্ছুকে সেখানে উপস্থিত পাবে । দবের শক্রকে দংশনের জন্য বিচ্ছু উদ্যত হয়ে থাকে (২২৬) দামিরির আরও আগে কাযবিনি বলেছেন, বিশাল ভারতীয় বাঘ, যা শক্তিতে সিংহের চেয়েও শক্তিশালী, সে বন্ধুত্ব করে ওই বিচ্ছুর সাথে, যা বাসা বাধে ২২৫ পা আল-হায়াওয়ান লিল জাহিয, ৫/৩৫৬ " আল-হায়াওয়ান লিল জাহিয, ৫/৩৫৬ উত্স টেল [551 (0210902011110] 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।