ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ১৩৩ ওষুধি গাছের নাম অনুবাদের সময় তারা অধিকাংশ ভেষজ গাছের পরিচয় ভালোভাবে জানতে পারেননি। আর যেসব ওষুধের পরিচয় জানতে পেরেছেন, সেগুলোর বিস্তারিত কার্যকারিতা ও বৈশিষ্ট্য জানতে পারেননি । এজন্য স্থানীয়ভাবে তাদের বিকল্প ওষুধ ও ভেষজ গাছ খুঁজে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। যার মাধ্যমে এই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তারা বিকল্প ওষুধি উদ্ভিদ আবিষ্কার করেন এবং নতুন নতুন ওষুধ সামনে আনেন । তারা নতুন নতুন এমন ওষুধের ব্যাপারে গ্রন্থনা করেন, যা গ্যালন ও ডায়োসকোরাইডস প্রমুখ চিকিৎসক আলোচনা করেননি । এ ক্ষেত্রে পারস্য ও হিন্দুস্তানের ওষুধগুলো থেকে তারা বেশ উপকৃত হয়েছেন। তবে স্থানের বিবেচনায় বিকল্প ওষুধের প্রয়োজনীয়তা ছিল একটি অর্থনৈতিক__এমনকি সামাজিক প্রয়োজনও বটে। অবশ্য আরব ফার্মাকোলজিস্টদের কিঞ্ওৎ আমাদের ভূখণ্ডে জনুগ্ঘহণ করত তাহলে নতুন নতুন ওষুধের খোজে আমাদের মরু-পাহাড় চষে শেষ করে ফেলত । দেখা যেত প্রতিটি ঘাস-লতা- পাতা-গুলই হয়ে উঠেছে ওষুধের উৎস 10৯৭) এমন অভিযোগ অনেক আরব ফার্মাকোলজিস্টের আত্মমর্ধাদাোবোধে আঘাত হানে। তারা আঞ্চলিক গাছ-লতা-পাতা নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করেন। প্রাথমিকভাবে তারা বিভিন্ন গাছের নাম সংকলন করেন। এখান থেকেই মূলত গড়ে ওঠে বড় বড় ওষুধি বিশ্বকোষ, যেগুলোর মধ্যে প্রায় প্রতিটি গাছের ওষুধি গুণাগুণগুলো তুলে ধরা হয়েছে। সেগুলোর নাম ও পরিচয় উলখ করা হয়েছে আরবি, থক, ফার্সি ও বার্বারি ভাষায় । এ ক্ষেত্রে প্রায়োগিক প্রচেষ্টা করেছেন রশিদুদ্দিন সুরি (মৃ. ৬৩৯ হি./১২৪১ খ্র.)। তিনি গাছগাছালিতে পরিপূর্ণ বিভিন্ন স্থানে যেতেন। তার সাথে থাকত একজন চিত্রশিল্পী । রশিদুদ্দিন চিত্রকরকে প্রথমবার দেখাতেন উদ্ভিদের প্রাথমিক অবস্থা, যা মাত্র অঙ্কুরিত হয়েছে, দ্বিতীয়বার দেখাতেন উ্ভিদের পূর্ণ বিকশিত অবস্থা, যখন ফল বা বীজ বেরিয়েছে এবং তৃতীয়বার দেখাতেন ফলে যাওয়া অবস্থায় । চিত্রকর তিনবারই উভিদটির ছবি এঁকে নিতেন ।(৯৮) ১৯ স্প্স্প পিউ উর ছা উহ জজ উহ বাল [551 (08177909010101 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।