১১৬ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস ইসলাম কেবল শারীরিক সুস্থতার কথাই গুরুত্বের সাথে বর্ণনা করে না; বরং একইসাথে আত্বিক সুস্থতার প্রতিও জোর দেয়। তাই আল্লাহ তাআলার জিকির করতে আদেশ করেছে এবং আল্লাহর জিকিরকে হৃদয়ের প্রশান্তি বানিয়েছে। কুরআনে এসেছে, €৩15৬5454585%873858153$5-558-7৬ এরা সেই সব লোক, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, কেবল আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়। [সুরা রাদ : ২৮] মুসলিমজাতিকে দয়া, সদাচার, শিষ্টাচার, মিষ্টি ও শালীন ভাষার অধিকারী হতে আদেশ দেয় ইসলাম । মুচকি হাসি ইসলামে সদকা হিসাবে বিবেচিত। মানুষের সাথে উত্তম আচরণে ইসলাম প্রতিদান দেয়। ইসলাম একে অপরের ভুল ক্ষমা করতে শেখায়। শেখায় আল্লাহর দেওয়া সকলকিছুতে সন্ত থাকতে। ধৈর্যের বিনিময়ে ইসলাম তার অনুসারীদের জন্য চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দেয়। কোনো সন্দেহ নেই যে, এসব আদর্শ উত্তম হৃদয় গঠনে অত্যন্ত প্রভাবক। এ সকল সুকুমারবৃত্তি আত্মিক শক্তি বৃদ্ধি করে, অন্তর প্রশান্ত করে। মুসলিমের নৈতিকতা, মূল্যবোধ, লক্ষ্য-উদ্দেশ্য এতটা উচ্চতায় নিয়ে যায়, যা একজন অমুসলিম কল্পনাও করতে পারে না। এজন্যই আমরা দেখতে পাই, মুসলিম যন্ত্রণা ও উৎকণ্ঠা অনেক বেশি। মুসলিম ও অমুসলিমদের আত্মহত্যার তুলনামূলক জরিপ দেখলে ইসলামের মুল্যমান আমাদের সামনে প্রভাতের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে । এখানেই আমরা ইসলামের গুরুত্ব অনুধাবন করতে পারি। ইসলাম যেভাবে মানুষের আত্মা ও দেহের সুরক্ষার ব্যবস্থা দিয়েছে তেমনইভাবে বাহ্যিক পরিধেয় পোশাকের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছে। কারণ সুন্দর পরিচ্ছন্ন কাপড় থেকে ব্যক্তি ও তার আশপাশের সকল লোকজন উপকৃত হয়। এমনকি যারা তাকে দেখে তারাও উপকৃত হয়, যদিও তার তাকে না চেনে। কুরআনে একেবারে প্রথমদিকেই নাজিল হয়েছে এই আয়াত, ৭8 উত্স ইুলোড বল ০০ 9/৬/৬/-00117819-0017
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।