2 দ্রষ্টব্য হছে আজ পর্যন্ত এজিয়ান দ্বীপপুঞ্জ ও সাইপ্রাসে গ্রিস ও তুরক্ষের মাঝে যুদ্ধ অব্যাহত রয়েছে। পরস্পরে হুমকি ও দোষারোপ করে যাচ্ছে, যার কারণে সার্বক্ষণিক উত্তেজনা বিরাজ করছে। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য । ১৩৯৩ হিজরিতে (১৯৭৩ খ্রিষ্টাব্দে) ধিসে রাজতন্ত্র বাতিল করে গণতন্ত্রের ঘোষণা দেওয়া হয়। গ্রিসে তুর্কি, আলবেনিয়ান, বুলগেরিয়ানরা সংখ্যালঘু হিসেবে বাস করে, যাদের অধিকাংশই মুসলমান । ০ ৫৯২৭ আলবেনিয়া উসমানি সুলতান দ্বিতীয় মুরাদের আমলে আলবেনিয়া বিজিত হয়। আন্দোলন অব্যাহত থাকার পরও আলবেনিয়া ভূখণ্ডে উসমানিদের কর্তৃত্ব টিকে থাকে । এতদঞ্চলে উসমানিরা ছ্বিতিশীল হয়। তারপর মেসিডোনিয়া ও বলকানের অন্যান্য ভূখণ্ড মিলে পূর্ব রোমেলি রাষ্ট্র গঠিত হয়। পূর্ব রোমেলিও উসমানি শাসনের অধীনে থেকে যায়। তারপর প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়। উসমানি সাম্রাজ্য পরাজিত হয়। আলবেনিয়া উসমানিদের থেকে স্বাধীনতা লাভ করে। গ্রিক ও সার্বিয়ার লোভাতুর দৃষ্টি পড়ে আলবেনিয়ার ওপর । গ্রিক ও সার্বিয়ানরা আলবেনিয়ার অনেক অঞ্চল দখল করে নেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে যে ভূখপ্তজুড়ে আলবেনিয়া প্রতিষ্ঠিত হয়ে আছে, সেই ভূখণ্ড দখল করে ইতালি। তারপর অক্ষশক্তি পরাজিত হয়। ইতালি ছিল অক্ষশক্তির অন্যতম রাষ্ট্র। ইউরোপ প্রাচ্য ও পাশ্চাত্যের সামরিক শক্তিকে ভাগ করে ফেলে । আলবেনিয়া পড়ে রাশিয়ার ভাগে । রাশিয়া আলবেনিয়াকে ওয়ারশ চুক্তিতে ঢুকিয়ে দেয় । তারপর সমাজতন্ত্র কায়েম করে আলবেনিয়ায়। উসমানি শাসনামলে অধিকাংশ আলবেনিয়ান ইসলাম গ্রহণ করে । এজন্য ইউরোপ আলবেনিয়াকে বিভক্ত করার জন্য উঠেপড়ে লাগে । এদিকে
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।