বলকান ঞ ৯৩ উসমানিদের বিরুদ্ধে বিজয় লাভ করে। বুলগেরিয়া তুরক্ষের ইউরোপীয় অংশ) থেস (তারাকিয়া) দখল করে নেয়। ম্যাকডোনিয়া বিভক্তি নিয়ে বলকানের সাথে তাদের মতবিরোধ সৃষ্টি হয়। বুলগেরিয়া পুরো ম্যাকডোনিয়া নিজেদের দখলে নিতে চায়। এই মতবিরোধের ফলে ১৩৩২ হিজরিতে (১৯১৪ খষ্টাব্দে) দ্বিতীয় বলকান যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বুলগেরিয়ার বিরুদ্ধে বলকান উসমানিদের সাথে সম্পর্ক স্থাপন করে । যুদ্ধে বুলগেরিয়া পরাজিত হয়। উসমানিরা থেস (তারাকিয়া) ফিরে পায়। ম্যাকভোনিয়া গ্রিস, সার্বিয়া ও বুলগেরিয়ার মাঝে বিভক্ত হয়ে পড়ে । সার্বিয়া পায় ২৭%, বুলগেরিয়া ১০% এবং খিস ম্যাকডোনিয়ার বাকি অংশ লাভ করে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধে বুলগেরিয়া অক্ষশক্তির সাথে যুক্ত হয়। অক্ষশক্তির পরাজয়ের কারণে বুলগেরিয়াও বিপর্যয়ের শিকার হয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে জার্মানি বুলগেরিয়া দখল করে। এ সময় রাশিয়ান বাহিনী বুলগেরিয়ায় ঢোকে। যুদ্ধ শেষে রাশিয়া বুলগেরিয়াকে ওয়ারশ চুক্তিতে যোগ দিতে বাধ্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য হতে কোনো রাষ্ট্রই ওয়ারশ চুক্তি থেকে পিছিয়ে আসতে পারেনি; বিরোধিতাও করতে পারেনি। রাশিয়াই এই চুক্তির নেতৃত্ব দেয়। কম্যুনিস্টদেরকে প্রতিষ্ঠিত করতে শুরু করে এবং তাদের হাতেই বুলগেরিয়ার কর্তৃত্ব অর্পণ করে । আমরা পূর্বেই জেনেছি, বিশ্বের যেখানেই কম্যুনিজম সেমাজতন্ত্) আত্মপ্রকাশ করেছে, সেখানেই ইসলামকে তার ঘোরতর শত্রু হিসেবে দেখেছে। কম্যুনিজম ইসলামের বিরুদ্ধে এমন নজির নেই।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।