ফালালি শাসক মাওলা সুলাইমান মরক্কোর ওপর বিচ্ছিন্নতার রাজনীতি চাপিয়ে দেয়। সে স্পেনের সাথে একটি চুক্তি সম্পাদন করে। চুক্তিতে মরক্কোর কিছু উপকূলীয় শহরে স্প্যানিশদের দখলদারির স্বীকৃতি দেয় এবং ইউরোপ উপকূলে ও জাহাজে মরক্কোর আক্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। মরক্কোর ব্যবসায়ীদের ইউরোপে ব্যবসা পরিচালনার ওপরও নিষেধাজ্ঞা জারি করে সে। এ ধরনের আরও কিছু পন্থা মরকোকে পার্শবর্তী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আলজেরিয়ায় ফরাসি দখলদারি শুরু হওয়া পর্যন্ত এই বিচ্ছিন্রতার রাজনীতি চলতে থাকে । মরক্কো বাড়িয়ে দেয়। | ১২৯৭ হিজরিতে (১৮৮০ খিষ্টাব্দে) অনুষ্ঠিত মাদ্রিদ সম্মেলনের কারণে সম্মেলনে সর্বসম্মতি ব্যতীত মরক্কোতে অনুপ্রবেশ না করার বিষয়টি উল্লেখ করাহয়। বিদেশি দখলদারি ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ইসলামি বিশ্বে তাদের কর্তৃত্ব বিস্তারকে ভাগ করে নেয়। মিশর পড়ে ইংল্যান্ডের ভাগে, লিবিয়া আসে ইতালির ভাগে । মরক্কো স্পেন ও ফ্রান্সের মাঝে বিভক্ত হয়ে পড়ে। উত্তরাঞ্চল আসে স্পেনের ভাগে, আর মধ্য ও দক্ষিণাঞ্চল হয় ফ্রান্সের। ১৩৩১ হিজরিতে (১৯১৩ খ্রিষ্টাব্দে) তাক্তিয়ার শহর আন্তর্জাতিক পরিচালনার অধীনে চলে আসে। তখন ভিনদেশি দখলদারির বিরুদ্ধে শুরু হয় তুমুল বিদ্বোহ ও প্রতিরোধ । এই বিদ্রোহের নেতাদের মাঝে অন্যতম প্রসিদ্ধ হলেন মুহাম্মাদ আবদুল কারিম খাত্তাবি। তিনি রিফ প্রদেশে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেন এবং স্পেনের বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেন। কিন্তু তার বিরুদ্ধে স্পেনের দৃঢ় অবস্থান অবশেষে তাকে পরাজিত ও আত্মসমর্পণ করতে বাধ্য করে । এদিকে ফ্রান্স আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো মরক্কোর সংস্কৃতি- সভ্যতাকেও ফরাসিকরণের চেষ্টা করে। মুসলিমদের এঁক্যে ফাটল
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।