আরব দেশ গ ৮৭ সাম্রাজ্য টিকে থাকে । ৫৯১ হিজরিতে বনু মারিন তথা মারিন সাম্রাজ্য মরকোতে কর্তৃত্ব বিস্তার করতে শুরু করে। তারা ৯৫৭ হিজরি (১৫৫১ খিষ্টাব্দ) পর্যন্ত কর্তৃত্ব করে। এর মাঝে পর্তৃগিজরা মরক্কোর অনেক অঞ্চল দখল করে নেয় এবং আন্দালুসে ইসলামের সর্বশেষ খাটি গ্রানাডার পতন ঘটে । পর্তুগিজদের দখলদারির সময় বুন ওয়াতাসের উত্থান ঘটে । পর্তুগিজ দখলদাররা যেসব অঞ্চল পদানত করে মুসলিমদের ওপর অকথ্য জন্য যুদ্ধ করে তারা । তারপর হুসাইনি বংশীয় শাসকদের উত্থান ঘটে । জনগণ তাদের পাশে সমবেত হতে থাকে । তারা পর্তুগিজদের বিরুদ্ধে জিহাদ করে এবং ৯১৫- ১০৬৯ হিজরি ১৫০৯-১৬৫৯ খষ্টাব্দ) পর্যন্ত মরক্কো শাসন করে । তাদের শাসনামলে উসমানি খিলাফত আলজেরিয়ায় পৌছে মরক্কোর সীমানা পর্যন্ত চলে আসে। পর্তুগিজ ও স্প্যানিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময় উসমানিরা মরক্কোর কাছ থেকে সাহায্য গ্রহণ করত। মরক্কোর শাসকরাও অনেক সময় নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং যেকোনো বিদ্বোহ দমন করতে কিংবা পর্তুগাল ও স্পেনের শত্রতা প্রতিরোধ করতে উসমানিদের সাহায্য নিত। কিন্তু ইসলামের শক্ররা মরক্কোর শাসকদের মনে উসমানিদের ব্যাপারে ভয় ডুকিয়ে দেয়। এ কারণে মরক্কোর অধিবাসীরা উসমানি নেতৃত্্র স্বীকৃতি দেয়নি। তেমনইভাবে স্প্যানিশ ও পর্তুগিজদের মোকাবিলায় মুসলিমদের মাঝে অনৈক্য সৃষ্টি না করার ইচ্ছায় উসমানিরাও মরকোকে নিজেদের সাম্বাজ্যের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেনি। হুসাইনি শাসকরা ধীরে ধীরে দুর্বল হতে থাকে । মরকৌোর গোত্রগুলো তাদের শাসন থেকে মুক্ত হতে শুরু করে। এ সময় শাবানাত পরিবারের উত্থান ঘটে । শাবানাত পরিবার হুসাইনিদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের প্রভাব শেষ করে দিতে সক্ষম হয়। কিন্তু এই অবস্থা বেশিদিন স্থায়ী হয় না। ফালালি শাসকদের উত্থান ঘটে । তারা শাবানাত পরিবারকে ধ্বংস করে দেয় এবং মরক্কোর অধিবাসীরা তাদের বশ্যতা স্বীকার করে নেয়। আজ পর্যন্ত তারাই মরক্কো শাসন করছে।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।