Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ $ ইসলামি ইতিহাস যাচ্ছে। সরকার যৌক্তিক কারণ ছাড়াই নির্বাচন বাতিল করে দেয়। তাই শীজিলি বিন জাদিদকে ক্ষমতাচ্যুত করা হয়। আলজেরিয়ায় বিদ্বোহ ব্যাপক আকার ধারণ করে । আবদুল মালিক বিন হাবিলিস ক্ষমতা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তারপর মুহাম্মাদ বুদিয়াফ ক্ষমতা গ্রহণ করে। আলজেরিয়ার পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে । বিশৃঙ্খলা বেড়েই চলে । হাজারো আলজেরিয়ান নিহত হয়। প্রেসিডেন্ট বুদিয়াফ আন্নীবায় আততায়ীর হাতে নিহত হয়। তারপর আলি কাফি ক্ষমতা গ্রহণ করে। কিন্তু তারও বেশিদিন ক্ষমতায় থাকা হয়নি । আলজেরিয়ার সংগ্রামও বন্ধ করতে পারেনি সে। তারপর প্রেসিডেন্ট জেরোওয়ালের আগমন ঘটে । সে ক্ষমতা গ্রহণ করে। তার আমলে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক সমালোচক নির্বাচনে জালিয়াতির ব্যাপারে একমত্য পোষণ করে। আলজেরিয়ার গোলযোগ অব্যাহত থেকে যায়। প্রশাসন দেশ নিয়ন্ত্রণ করতে এবং হাজারো মানুষের মৃত্যু ঠেকাতে অক্ষম হয়ে পড়ে। তারপর আবদুল আজিজ বুতেফ্লিকার শাসনক্ষমতা গ্রহণ করে । সে জাতীয় শান্তিস্থাপনের ঘোষণা দেয়। অতঃপর ধীরে ধীরে আলজেরিয়ায় ছ্বিতিশীলতা ফিরতে শুরু করে। মরক্কো সাম্বাজ্য আব্বাসি আমল থেকে ফরাসি দখলদারি পর্যন্ত এই সময়ে স্বাধীনতা অর্জনকারী সর্ববৃহৎ ইসলামি ভূখণ্ড হচ্ছে মরকৌো সাম্াজ্য। পশ্চিম আফ্রিকায় ইসলাম প্রচারে ও আন্দালুসের মুসলিমদের সাহায্যকরণে মরক্কোবাসীদের বড় অবদান রয়েছে। যখন আব্বাসি খিলাফত দুর্বল হতে শুরু করে এবং খিলাফতের সদস্যদের মাঝে অনৈক্য দেখা দেয়, তখন মরক্কোতে ইদরিসি রাজবংশের উত্থান ঘটে। ইদরিসিরা ১৭২-৩৭৫ হিজরির মাঝে মরকোতে কর্তৃত্ব করতে সক্ষম হয়। তারপর ইদরিসি সাম্রাজ্য দুর্বল হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। মরক্কোর গোত্রগুলো স্বাধীনতা লাভ করে । ফাতিমিরা চলমান অবস্থা কাজে লাগিয়ে মরক্কোর উত্তরাঞ্চল পর্যন্ত কর্তৃত্ব বিস্তার করে। তারপর মুরাবিতিরা ৪৪৮-৫৪১ হিজরি (১০৫৬-১১৪৭ খ্রিষ্টাব্দ) পর্যন্ত মরকো শাসন করে। ৫২৪ হিজরির (১১৩১ খরষ্টাব্দের) মাঝে মুওয়াহহিদি খিলাফতের উত্থান ঘটে । ৬৬৮ হিজরি (১২৭০ খ্রিষ্টাব্দ) পর্যপ্ত তাদের

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।