Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

স্পা আরব দেশ ৬ ৮৩ আরবে সন্ধি হওয়ার পর ১৪০৯ হিজরিতে (১৯৮৯ খিষ্টাব্দে) আরব লিগ পুনরায় মিশরে ফিরে আসে। আলজেরিয়া যাতে ভারত ও আমেরিকা মহাদেশে ক্ষমতা হারানোর ক্ষতিপূরণম্বরূপ আলজেরিয়া হয় আফ্রিকায় প্রভাব বিস্তারের সূচনা। ১২৪৬ হিজরিতে (১৮৩১ খিষ্টাব্দে) ফ্লাস আলজেরিয়া দখল করে নেয় এবং উসমানি শাসন বাতিল করে। ফরাসি শক্তি আলজেরিয়াতে ঢুকে ফরাসিকরণ শুরু করার সময় থেকে ফরাসি উপনিবেশ প্রবল প্রতিরোধের মুখে পড়ে । আলজেরিয়া তার দ্বীন ও স্বাতন্ত্য রক্ষার জন্য হাজারো শহিদকে উৎসর্গ করে দেয়। এমনকি সংগ্রামের অন্যতম প্রসিদ্ধ নেতা ছিলেন আমির আবদুল কাদের জাজায়িরি। তিনি ওপনিবেশিকদের আক্রমণ চালানোর জন্য মাসকারাত ও হারানে ঘাটি গড়ে তোলেন এবং ফরাসিদের ব্যাপক ক্ষতি সাধন করেন। ফরাসিরা তার সাথে চুক্তি করতে বাধ্য হয়। চুক্তিতে ফ্রান্স কর্তৃক আমির আবদুল কাদিরকে মধ্য ও পশ্চিম আলজেরিয়ার শাসক হিসেবে যেতে থাকে এবং আলজেরিয়ার আরও ভূখণ্ড দখল করতে সক্ষম হয়। আমির আবদুল কাদির মারাকেশে(১) পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু ফরাসিরা মারাকেশেও চাপ প্রয়োগ করে। মারাকেশের শাসক আবদুল কাদিরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। আমির আবদুল কাদির শেষপর্যন্ত ফরাসিদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। ফরাসিরা তাকে দামেশকে নির্বাসন দেয়। তিনি দামেশকে থাকা অবন্থায়ই মৃত্যুবরণ করেন। *. আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালি পর্যন্ত প্রদেশের রাজধানী । এটি দেশটির চতুর্থ মহানগর | -সম্পাদক

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।