৮২ ৬ ইসলামি ইতিহাস মতো দেশগুলোর অন্তর্ভুক্ত করা হয়। লিবিয়া লকারবির ঘটনায় অভিযুক্তদের অর্পণ করতে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। এরপর অবরোধ তুলে নেওয়া হয়। ১৪২৫ হিজরিতে (২০০৪ খিষ্টাব্দে) লিবিয়া আন্তর্জাতিক অনুসন্ধানকারীদেরকে পারমাণবিক অস্ত্র অনুসন্ধানের উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশের অনুমতি দেয়। তিউনিসিয়া তিউনিসিয়া ফ্রান্সের, সাইপ্রাস ইংল্যান্ডের এবং আলজাসট৩) ও লরেইন€১) হবে জার্মানির__এ মর্মে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি একমত হওয়ার পর ১২৯৮ হিজরিতে (১৮৮১ খিষ্টাব্দে) ফ্রান্স তিউনিসিয়া দখল করে নেয়। ১২৯৫ হিজরিতে (১৮৭৮ খিষ্টাব্দে) বার্লিন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্স তিউনিসিয়া দখল করে নেওয়ার পর নামমাত্র উসমানি আনুগত্য টিকে থাকে। পরে তোপকাপি প্রাসাদ অধিগ্রহণের স্বীকৃতি দিতে বাধ্য হয়। আলজেরিয়া ও অন্যান্য দখলীকৃত দেশের মতো তিউনিসিয়াকেও ফ্রান্স রাখতে সক্ষম হয়৷ ফরাসি উপনিবেশ থেকে মুক্তির পাওয়ার উদ্দেশ্যে শুরু হয় জাতীয় ও গোল্রীয় আন্দোলন । দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকে । এর মাঝে হাবিব বোরগুবার নেতৃত্বে পরিচালিত জাতীয় আন্দোলন ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য । তিউনিসীয় জনগণ ও আরবলিগের অভ্যন্তরীণ ও বহিরাগত সংগামের পর ১৩৭৬ হিজরিতে (১৯৫৭ খ্রিষ্টাব্দে) ফ্রান্স তিউনিসিয়াকে স্বাধীনতা দেয়। হাবিব বোরগুবা তিউনিসিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়। ফ্রাল্স বিজার্ট দখল করে রাখে । ১৩৮৩ হিজরিতে (১৯৬৪ খ্রিষ্টাব্দে) বিজার্ট থেকেও সেনাপ্রত্যাহার করে নেয় ফ্রাস। বোরগুবা ১৪০৭ হিজরি (১৯৮৭ খিষ্টাব্দ) পর্যন্ত তিউনিসিয়া পরিচালনা করে । পরে শারীরিক অবস্থার কারণে তাকে পদচ্যুত করা হয়। তারপর প্রেসিডেন্ট জাইনুল আবিদিন বিন আলি ক্ষমতা গ্রহণ করে। উলখ্য যে, মিশরের সাথে আবরবিশ্ব সম্পর্ক ছিন্ন করার পর আরবলিগকে ১০. আলজাস : উত্তর-পূর্ব ফ্রান্সের, জার্মানির সীমান্তে অবছিত একটি প্রদেশ । -সম্পাদক ১, লরেইন : আলজাস সংলগ্ন ফান্সের আরেক প্রদেশ । -সম্পাদক
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।