Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ইসলামি ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইংরেজ ও ফরাসি দখলদারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে । লিবিয়াকেন্্রিক রাষ্ট্রগুলো মিশরে অবস্থানরত ইংরেজ বাহিনীর ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তারা মিশরে প্রবেশ করতে সক্ষম হয়। এরপরই সংঘটিত হয় আলামেইনের যুদ্ধ। এই যুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয়। মিত্রশক্তি তাদের পশ্চাদ্ধাবন করে লিবিয়ায় কর্তৃত্ব কায়েম করে। লিবিয়া ইংরেজ ও ফরাসিদের মাঝে বিভক্ত হয়ে পড়ে । ইংল্যান্ড বরাকা ও ব্রিপোলি প্রদেশ দখল করে, আর ফ্লাস দখল করে ফাজান প্রদেশ। লিবিয়ার স্বাধীনতা উপনিবেশিক রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকে । লিবিয়াকে স্বাধীন করার জন্য ইসলামি রাষ্ট্রগুলোর প্রচেষ্টা এবং আরবলিগের কর্মতৎপরতা বেড়ে যায়। অবশেষে ১৩৭১ হিজরিতে (১৯৫২ খিষ্টাব্দে) ওপনিবেশিক রাষ্ট্রগুলো লিবিয়াকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। নিযুক্ত করে। লিবিয়া আবরলিগে যোগ দেয়। লিবিয়ার রাজতন্ত্র একটি নেতিবাচক কাজ করে। সে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে লিবিয়ায় তাদের সেনাবাহিনী অবস্থানের এবং সেনাক্যাম্প ও সামরিক বিমানঘাটি স্থাপনের অনুমতি দেয়। এই চুক্তির মেয়াদ ছিল বিশ বছর। তারপর মিশরে ব্রিপাক্ষিক হামলা হয়। এই হামলায় মিশরে আক্রমণ চালানোর জন্য ব্রিটেন লিবিয়ার ঘাটিগুলো ব্যবহার করে । এই যুদ্ধের পর আরবলিগের আদেশে লিবিয়া এই চুক্তি থেকে ফিরে আসে। লিবিয়া সরকার এই চুক্তি বাতিল ঘোষণা করে। লিবিয়াতে পেট্রোলের খনি আবিষ্কৃত হয়, যা লিবিয়াকে অর্থনৈতিকভাবে উন্নত করে তোলে। লিবিয়ায় বহিরাগত সাহায্যের আর কোনো প্রয়োজন থাকে না। লিবিয়ার অভ্যুত্থান ও রাজতন্ত্রের পতন ১৩৮৯ হিজরিতে (১৯৬৯ খ্রিষ্টাব্দে) লিবিয়ার শাসনব্যবস্থার বিরুদ্ধে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে এক সেনা-অভ্যু্থান সংঘটিত হয়। অভ্যুথানে রাজতন্ত্র বাতিল করা হয় এবং কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে গণতান্রিক শাসনব্যবস্থার ঘোষণা দেওয়া হয়। এখন পর্যন্ত সেই

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।