৫২-এর বিদ্বোহ (১৩৭২ হিজরি) মুহাম্মাদ নাজিব বাদশাহর আলেকজান্ট্রিয়ায় অবস্থানের সুযোগে স্বাধীনতাকামী নেতারা ১৯৫২ খ্রিষ্টাব্দের জুলাইয়ে বিদ্বোহ করে বসে। বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে তার দুধছেলেকে মিশরের শাসক নির্ধারণ করে এবং ইখওয়ানের মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করে। তারপর রাজতন্ত্র বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বিদ্রোহ পরিচালনা বোর্ডের প্রধান মুহাম্মাদ নাজিব গণপ্রজাতন্ত্ের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়। স্বাধীনতাকামী নেতাদের অবস্থা স্থিতিশীল হওয়ার পর সেনাবাহিনীর প্রধান জামাল আবদুন নাসেরের আত্মপ্রকাশ ঘটে । জামাল আবদুন নাসের মুহাম্মাদ নাজিবকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। সে আরব এক্যের আহ্বান জানায় এবং আরববিম্ব ও অন্যান্য উন্নয়নশীল দেশের উপনিবেশের সমালোচনা করে। জামাল আবদুন নাসের একনায়কতান্ত্রিক শাসন পরিচালন করে এবং একটি সমাজতান্ত্রিক দলের শাসন প্রতিষ্ঠা করে। অন্য কোনো মত প্রকাশের কিংবা ব্যক্তির উত্থানের সব সুযোগ বন্ধ করে দেয়। তার শাসনামলে মিশর ও সিরিয়া মিলে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠিত হয়। কিন্তু এই সংযুক্ত প্রজাতন্ত্র বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পরই সিরিয়া এই প্রজাতন্ত্র থেকে বেরিয়ে আসে । মিশরীয় সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হয় ইয়ামেনের জলাভূমিতে। তারপর আরব ও মিশরীয় বাহিনীর কপালে কলঙ্কতিলক একে দিতে সংঘটিত হয় ৬৭-এর ট্র্যাজেডি । ১৩৯০ হিজরিতে (১৯৭০ খিষ্টাব্দে) জামাল আবদুন নাসের মৃত্যুবরণ করে। মুহাম্মাদ আনোয়ার সাদাত ইসরাইল কর্তৃক দখলীকৃত ভূমি থেকে সেনা প্রত্যাহার না করায় আনোয়ার সাদাত ইসরাইলের সাথে শান্তিচুক্তির প্রস্তুতি গ্রহণ করার কথা ঘোষণা করে। দখলীকৃত ভূমি থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার করার লক্ষ্যে পরিকল্পিত শান্তিুক্তির চেষ্টা ব্যর্থ হয়। আরব বুঝতে পারে, তাদের কলঙ্কের দাগ মুছতে এবং হারানো ভূমি ফিরিয়ে আনতে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ফলে ১৩৯৩ হিজরিতে (১৯৭৩ খিষ্টাব্দে) রমজান মাসে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে আবর জয় লাভ করে। যুক্তরাষ্ট্র ও
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।