আরব দেশ ৬ ৭৩ নানামুখী বিজয় এনে দেয় এবং মিশরীয় সেনাবাহিনী সুদান ত্যাগ করে। ইংল্যান্ডের সামনে সুযোগ চলে আসে। ইংল্যান্ড আগে থেকেই চাইত, সুদানে মিশরের কর্তৃত্ব ফিরিয়ে আনবে। ইংল্যান্ড মাহদিয়ার বিরুদ্ধে বিজয় লাভ করে সুদানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সুদানকে মিশরের অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়। অথবা আরও সঠিক অর্থে বলা যায়, ইংরেজ কর্তৃত্বের অন্তর্ভুক্ত করে নেয় । একে বলা যায় ইংরেজ-মিশরীয় দ্বিপাক্ষিক শাসন । তাওফিক ১৩১০ হিজরিতে (১৮৯৩ খিষ্টাব্দে) ইনতেকাল করে। তার ছেলে আব্বাস হিলমি তার স্থলাভিষিক্ত হয়। আব্বাস হিলমি আব্বাস হিলমির শীসনকালে মিশর থেকে ইংরেজ দখলদারি উচ্ছেদের আহ্বানে আন্দোলন শুরু হয়। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আন্দোলনপগ্তলো গোত্রীয় নীতি অনুযায়ী চলতে থাকে । সে সময় মোস্তফা কামিলের আন্দোলনও সংঘটিত হয়। মোস্তফা কামিল জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে। তার দৃষ্টিভঙ্গি ছিল ইসলামের অধিক নিকটবর্তী । সে মিশরের সাথে উসমানি সালতানাতের সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করে। খেদিভ১১) এসব আন্দোলন সমর্থন করত। তার শাসনামলে ১৩২৪ হিজরিতে (১৯০৬ খিষ্টাব্দে)ট ডেনশাওয়ে ট্র্যাজেডি সংঘটিত হয়। মন্ত্রণালয়ে বুত্রোস গালির মতো অনেক বিশ্বাসঘাতক দেখা দেয়। বুত্রোস আটজনকে বেত্রাঘাত ও বারোজনকে সশ্রম কারাদণ্ড দেওয়ার ফায়সালা দেয়। এভাবে তার বিশ্বাসঘাতকতা চলতেই থাকে । সুয়েজ খালে প্রভাব বিস্তারকারী বিদেশি সংস্থার জন্য সুয়েজ খাল ব্যবহারের ছাড় দেওয়া হয়। সে ১৩২৮ হিজরিতে (১৯১০ খ্রিষ্টাব্দে) গুপ্তহত্যা শিকার হয় । ১৩২৬ হিজরিতে (১৯০৮ খষ্টাব্দে) মোস্তফা কামিলের মৃত্যুর পর মুহাম্মাদ ফরিদ তার স্থলাভিষিক্ত হয়। মুহাম্মাদ ফরিদ স্বাধীনতার ডাক দেয়। তাকে বন্দি করে নির্যাতন করা হয়। একপর্যায়ে সে মিশর ত্যাগ ৯». খেদিভ : মিশরে নিযুক্ত উসমানি সালতানাতের গভর্নরদের উপাধি ছিল খেদিভ। ১৮৬৬ ষ্টাব্দ থেকে এর প্রচলন শুরু হয়। -সম্পাদক
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।