৭২ & ইসলামি ইতিহাস মিশরের ওপর ইংল্যান্ডের শক্তিশালী প্রভাব পড়ে । ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদের খণ চাইতে শুরু করে। খণ পরিশোধে খেদিভের অক্ষমতা দেখে মিশরের রাষ্ট্রীয় কোষাগার রক্ষণাবেক্ষণ ও খণ আদায়ের জন্য ইংল্যান্ড ও ফ্রান্স দ্বিপাক্ষিক কমিটি নির্ধারণ করে । এই কমিটি মিশরের সমস্ত বিষয়; এমনকি মন্ত্রী নির্ধারণ ও ব্রখাত্তকরণেও নাক গলাতে শুরু করে। প্রতিযোগিতায় লিপ্ত হবে। তাই উসমানি খলিফা কর্তৃক ইসমাইলকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত প্রদান করা হয়। মুহাম্মাদ আলির মতো পরিণতি বরণ করার আশঙ্কায় ইসমাইল এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে পারে না। তাওফিক ও মিশরে ইংরেজ উপনিবেশ তাওফিক ছিল দুর্বল। সে ইউরোপের সাথে গভীর সম্পর্ক রাখত। মনে ছিল। তার শাসনকালে ১২৯৮ হিজরিতে (১৮৮১ খ্রিষ্টাব্দে) অত্যাচারী কর্মকর্তাদের ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুইবার আরাবিয়া বিদ্রোহ হয়। খেদিভ আরাবিয়া বিদ্বোহে আনুগত্য প্রকাশ করে এবং ক্রমশ দুর্বল হতে থাকা প্রধান কার্যালয় হাতছাড়া হওয়ার আশঙ্কা করতে থাকে । ইংরেজরা এই সুযোগ কাজে লাগিয়ে মিশরে ঢুকে প্রধান কার্যালয় রক্ষা করার প্রস্তাব পেশ করে । তাওফিক প্রস্তাব মেনে নেয় । অবশেষে ইংরেজরা মিশরে ঢুকতে শুরু করে। আহমাদ আরাবি ইংরেজদের বিরুদ্ধে রুখে দীড়ান। কিন্ত তিনি তিল্ল আল-কাবিরের যুদ্ধে পরাজিত হন। মিশর ইংরেজ কর্তৃত্বের অধীনে চলে আসে। খেদিভ তাওঁফিকই এই কর্তৃত্বকে সমর্থন করত। সে মনে করত, ইংরেজরা তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখবে। আরাবি ও তার সঙ্গীদেরকে শ্রীলঙ্কায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। তাওফিকের শাসনামলে আরেকটি গুরুতৃপূর্ণ ঘটনা ছিল সুদানের মাহদিয়া বিদ্বোহ। ইংরেজদের পরিকল্পনা ছিল, মিশর সুদান ত্যাগ করবে । তারপর ইংরেজরা এসে সুদান দখল করে নেবে। একপর্যায়ে ইংরেজরা সুদান থেকে সেনাপ্রত্যাহার করার জন্য মিশরকে চাপ দিতে শুরু করে। ফলে মাহদিয়া বিদ্রোহ সংঘটিত হয়। এই বিদ্রোহ মিশরীয় কর্তৃত্বের বিরুদ্ধে
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।