Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসমাইল অনুকরণ, খাণের আধিক্য ও বিলাসিতার দিক থেকে মিশর এক কদর্য রূপ ধারণ করে। তবে রাষ্ট্রীয় ভূখণ্ড সম্প্রসারণ এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার বেশকিছু সাফল্য রয়েছে। নীলনদের উত্স ভিক্টোরিয়া হুদ থেকে নীলনদের মোহনা ভূমধ্যসাগর পর্যন্ত পৌছে যায় ইসমাইলের আফ্রিকান বিজয়াভিযান। আবিসিনিয়ার বহু অঞ্চল সে মিশরের অন্তর্ভুক্ত করে। সোমালিয়াতেও যুদ্ধ পরিচালনা করে উত্তরাঞ্চল দখল করে। সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে সে মিশর ও সুদানে অনেক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করে। সভ্যতার ক্ষেত্রে নগর নির্মাণ, সংক্ষার ও হাসপাতাল নির্মাণে গুরুত্বারোপ করে। রাজনৈতিক ক্ষেত্রে সে মুহাম্মাদ আলি পরিবারের সবচেয়ে বড় সদস্যকে করার নিয়ম করে। সাইদও এই পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু ইসমাইল তা বাস্তবায়ন করতে সক্ষম হয়। ইসমাইলের শাসনামলেই নির্দিষ্ট পরিমাণ সেনাসংখ্যার নিয়ম. থেকে বেরিয়ে এসে মিশর সেনাসংখ্যা বৃদ্ধির অধিকার লাভ করে। সাইদের আমলে সুয়েজ খাল খননে বিনা পারিশ্রমিকে জোরপূর্বক শ্রম দেওয়ার যে নিয়ম করা হয়েছিল, তা রহিত করে ইসমাইল । জনগণকে কাজে লাগানোর পরিবর্তে সুয়েজ খাল সংস্থাকে তিন মিলিয়ন উনিশ হাজার পাউন্ড প্রদানের ব্যাপারে একমত্য প্রকাশ করে সে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে মিশরও দাসমুক্তি আন্দোলনে অংশগ্বহণ করে। এ ছাড়া ইসমাইল তার জন্য এবং তার অনুসারীদের জন্য 'খেদিভ' (ডেপুটি সুলতান) উপাধি চালু করে। এর পেছনে বিপুল অর্থ ব্যয় করে সে। তার নেতিবাচক দিকগুলো হলো, তার শাসনামলে বিলাসিতা ও ঝণ বেড়ে যায়। সুয়েজ খাল উদ্বোধন অনুষ্ঠানের পেছনেই তার কয়েক মিলিয়ন পাউন্ড খরচ হয়ে যায়। সেই অনুষ্ঠানে ইউরোপের রাজা-বাদশাহদের অভ্যর্থনা জানানো হয়। উপদ্থিতদের প্রদর্শনের জন্য অপেরা হাউজ প্রতিষ্ঠা করা হয়। অভ্যর্থনার জন্য বিভিন্ন প্রাসাদ ও পার্ক নির্মাণ করা হয়। এসব করতে গিয়ে সে চড়া সুদের বিনিময়ে খণ গ্রহণ করে এবং সুয়েজ খালের মিশরীয় অংশ ইংল্যান্ডের কাছে বিক্রি করে দেয়। এর কারণে

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।