৭০ ৬ ইসলামি ইতিহাস আব্বাস আব্বাসের এক অদ্ভুত ধারণা ছিল। সে মনে করত, জ্ঞানবিজ্ঞানে জনগণের অগ্রগতি আব্বাসের ক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দীড়াবে। তাই সে প্রগতি ও উন্নতির সব নিদর্শন নিশ্চিহ্ন করে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠান সে বন্ধ করে দেয়। তুরক্ষের সাথে মিলে শাসনব্যবস্থাও পাল্টে দেওয়ার চেষ্টা করে, যাতে কেবল তার বংশধরদের মাঝেই মিশরের শাসনক্ষমতা সীমাবদ্ধ থাকে এবং (পূর্বের নিয়ম আরোহণ করতে না পারে । কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। এই চেষ্টার প্রতিক্রিয়ায় সে তার প্রাসাদে নিহত হয়। সে কায়রো ও আলেকজান্দ্রিয়ার মাঝে রেললাইন স্থাপনের কাজ শুরু করেছিল । সাইদ | সাইদ হলো মুহাম্মাদ আলির ছেলে । তার ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য হতে অন্যতম হলো, সে মিশরের স্বেরশাসন হালকা করে। ভূমির মালিকানা লাভের অধিকার প্রদান করে। এরপর অনেক মিশরীয় জনগণ জমি কিনতে শুরু করে । বড় বড় চাকরি নিতে শুরু করে । সাইদ সুশীল, কৃষক ও নগরপতির সন্তানের মধ্য হতে সমান হারে সৈন্য সংগ্রহের নিয়ম চালু করে। ইতিপূর্বে শুধু কৃষকদের সন্তানদেরকেই সেনাবাহিনীতে নেওয়া হতো। আলেকজান্দ্িয়া ও কায়রোর মধ্যকার রেললাইনের কাজও সে সমাপ্ত করে। মৈত্রী'-এর কারণে মিশরীয় সেনাবাহিনী মেক্সিকোর বিরুদ্ধে ফ্রা্সকে সাহায্য করে। বহিরাগতদের সে বড় ধরনের সুবিধা প্রদান করে। সুয়েজ খাল খননে সতেরো মিলিয়ন পাউন্ড ব্যয় করে, যা সামগ্রিকভাবে আঠারো মিলিয়নে গিয়ে দীড়ায়। জনগণকেও খাল খননে বাধ্য করে। এতকিছুর পরও সাইদ সুয়েজ খালের মাত্র ১৫% লাভ গ্রহণ করে বাকি অংশ ইউরোপকে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এমনকি ৯৯ বছরের জন্য সে ইউরোপকে এই সুযোগ দান করে।
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।