Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী মিশর কর্তৃত্ব থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। উসমানি সাম্বাজ্যের সাথে মিশরের নামমাত্র সম্পর্ক অবশিষ্ট থাকে । একপর্যায়ে মিশরে বিটিশ উপনিবেশ শুরু হয়। আর এর মধ্য দিয়ে উসমানি সাম্নাজ্যের সাথে মিশরের সব ধরনের সম্পর্ক শেষ হয়ে যায়। মুহাম্মাদ আলি পূর্বে আমরা উসমানি সাম্রাজ্যের অধ্যায়ে মুহাম্মাদ আলি সম্পর্কে আলোচনা করেছি। আমরা জেনেছি, মুহাম্মাদ আলির বিন্তুতি ও সম্প্রসারণ কেমন ছিল এবং কীভাবে সে বংশানুক্রমিক শাসনক্ষমতা লাভ করেছে। বিজয় লাভ করে। তারপর সুদানের দিকে এগিয়ে যায়। তার ছেলে ইসমাইল বেগ সুদান আক্রমণ পরিচালনা করে । তার সেনাবাহিনী নীলাভ নীলনদের তীর ঘেঁষে এগিয়ে যায়। তারা বারবার শিন্দি ও সিনার জয় করে। এর মধ্যে মিশরীয় . সৈন্যবাহিনীতে রোগের প্রাদুর্ভাব ঘটে । ইসমাইল নিজেও আক্রান্ত হন। তিনি পিতার নিকট সহায়তা কামনা করেন। পিতা মুহাম্মদ আলি ছেলে ইবরাহিম বেগ-এর নেতৃত্বে সুদানের উদ্দেশ্যে আরেকটি অভিযান পরিচালনা করেন। তারা শ্বেত নীলনদের সমান্তরালে অগ্রসর হয় । শিন্দির বাদশাহ নাসির প্রতারণা করে ইসমাইল ও তার অনুচরদের পুড়িয়ে ফেলে । বাদশাহর প্রতিশোধ নিতে মুহাম্মদ আলি তার জামাতা মুহাম্মদ বেগ দপ্তরদারকে প্রেরণ করেন। বাদশাহ ইথিওপিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। মুহাম্মদ বেগ নীলাভ নীলনদ ও শ্বেত নীলনদের মোহনায় খুরতুষ নগরী প্রতিষ্ঠা করেন। মুহাম্মাদ আলি ইনতেকাল করলে তার নাতি আব্বাস বিন তুসুন বিন মুহাম্মাদ শাসনক্ষমতা গ্রহণ করে। কারণ, মুহাম্মাদ আলির জীবদ্দশায়ই তার ছেলে ইবরাহিম মৃত্যুবরণ করে।

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।