৬৮ & ইসলামি ইতিহাস করা হয়। ১৩৯৩ হিজরিতে (১৯৭৩ খিষ্টাব্দে)ট সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ইসহাক রাবিনের আমলে এই চুক্তি সংঘটিত হয়। ইসরাইলি লেবার পার্টি তখন ক্ষমতায় ছিল। তারপর ১৪১৫ হিজরিতে (১৯৯৫ খিষ্টাব্দে) কট্টরপন্থী ইহুদি ইসহাক রাবিন (যে দখলীকৃত ফিলিস্তিনের এক বিঘত মাটিও ফিলিস্তিনিদের দিতে রাজি ছিল না) নিহত হয়। তারপর শিমন পেরেজ ইসরাইলি নির্বাচন চলাকালীন অস্থায়ী প্রধানমন্ত্িত্ব গ্রহণ করে। সে শান্তি স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। পশ্চিম তীর ও গাজার পুনরায় ইসরাইলি শক্তি গোলান-সমস্যা সমাধানে আরব ও ইসরাইলের মাঝে আলোচনা হয়। তারপর লেবাননে ইসরাইলি সেনাদের হাতে কানার গণহত্যা সংঘটিত হয়। নির্বাচন অনুষ্ঠিত হলে এতে লিকুড পার্টি বিজয় লাভ করে। বেজ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্িত্ব গ্রহণ করে । নেতানিয়াহু শান্তক্তির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক মতামত প্রকাশ করার পর পরিস্থিতির অবনতি ঘটতে থাকে । সে অভিবাসীদের সংখ্যা বাড়াতে থাকে । বসতি নির্মাণ বন্ধে সংঘটিত অসলো চুক্তির এবং গোলান থেকে সেনাপ্রত্যাহার ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীর বিরোধিতা করে। ২৮ সেপ্টেম্বর ২০০০ খিষ্টাব্দে তৎকালীন বিরোধী দলীয় নেতা এরিয়েল শ্যারন ইসরাইলি পুলিশের প্রহরায় বাইতুল মুকাদ্দাস পরিদর্শনে যায় । তার এই পরিদর্শন ফিলিস্তিনদের মনে আগুন জ্বালিয়ে দেয়। দ্বিতীয় ইনতিফাদা (আকসা আন্দোলন) সংঘটিত হয়। এতে হাজার হাজার ফিলিত্তিনি জনগণ প্রাণ উৎসর্গ করে। ইসরাইলের অন্তর্ভুক্ত করার জন্য বিভেদের দেয়াল গড়তে শুরু করে। সেই সাথে ফিলিস্তিনিদের প্রতিরোধে শুরু করে গুপ্তহত্যার রাজনীতি । ২০০৪ খিষ্টাব্দের মার্চে আততায়ীর হাতে নিহত শাইখ আহমাদ ইয়াসিন ও কয়েক মাস পর নিহত হামাসের প্রসিদ্ধ নেতা ড্র আবদুল আজিজ রনতিসি এই গুপ্তহত্যার শিকার। (আল্লাহ তাদের দুজনের প্রতি এবং সকল শহিদের প্রতি রহম করুন, আমিন ।) ০ হত 2৫
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।