Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ & ইসলামি ইতিহাস অনেক ইহুদিকে অভিবাসী হতে সাহায্য করে। ব্রিটিশ শক্তি দুর্বল হতে শুরু করে। আমেরিকান প্রভাব বেড়ে যায়। ইহুদিরা যুক্তরাষ্ট্র অভিমুখী হয়। যুক্তরাষ্ট্রের রাজনীতি কিংবা অর্থনীতি, সব ক্ষেত্রে ইহুদিদের ব্যাপক তৎপরতা শুরু হয়। যুক্তরাষ্ট্র ইহুদিদের সহযোগিতা করতে শুরু করে। ১৩৬২ হিজরিতে (১৯৪৩ খিষ্টাব্দে) বাল্টিমোর সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ফিলিস্তিনে জায়োনিস্ট পরিকল্পনাকে সমর্থন করে এবং তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। ৪৭-এর ফিলিস্তিন বিভক্তি (১৯৪৭ খিষ্টাব্দ) ফিলিভ্তিনের বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হলে বিভক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। আমেরিকা জাতিসংঘের সদস্য-রাষ্ট্রগুলোকে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চাপ দিতে থাকে । জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইহুদিদের দেওয়া হয় ফিলিস্তিনের উর্বর ভূমিগুলো, আর ফিলিভিনিদের দেওয়া হয় সবচেয়ে অনুর্বর ভূমি। বাইতুল মুকাদ্দাস ও অন্যান্য পবিত্র স্থান আন্তর্জাতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ইংল্যান্ড ফিলিস্তিনে তাদের প্রতিনিধিত্ব সমাপ্তির ঘোষণা দেয়, যাতে এই সুযোগে ইহুদিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিতে পারে । ইহুদিদেরকে দেওয়া অনেক অঞ্চল থেকে আরবদের সরিয়ে নেওয়ার পরে এই ঘোষণা দেওয়া হয়েছিল। ৪৮-এর ফিলিস্তিন যুদ্ধ (১৩৬৭ হিজরি/১৯৪৮ খষ্টাব্দ) ইহুদিরা ফিলিস্তিন ছাড়ার জন্য আরদের চাপ দেয় এবং ভয় দেখায়। বড় কয়েকটি গ্রুপ ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করতে শুরু করে। ১৩৬৭ হিজরিতে (১৯৪৮ খষ্টাব্দে) “দেইর ইয়াসিন'৯-এ গণহত্যা সংঘটিত হয়। ইসরাইলি দখল থেকে ফিলিস্তিনকে স্বাধীন করতে যুদ্ধের বিকল্প কোনো পথ খুঁজে পায় না আরব ফিলিস্তিনিরা। এই প্রেক্ষিতে ১৩৬৮ হিজরিতে ৪৮-এর যুদ্ধ সংঘটিত হয়। মিশর, সিরিয়া, জর্দান ও ইরাক ফিলিত্তিনিদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের শুরুতে আরব মিত্রবাহিনী বিজরী হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের চাপের মুখে একমাস যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি চলাকালে আরব কিংবা ইহুদি কোনো দলই অস্ত্র নিতে পারবে না-_ এই মর্মে যুদ্ধবিরতি হয়। *. দেইর ইয়াসিন : ফিলিস্তিনের অন্তর্ভূক্ত একটি থাম। এটি জেরুজালেম থেকে পশ্চিমে অবস্থিত। -সম্পাদক - চে ্স্্শী ০ রি রা

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।