Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৬০ € ইসলামি ইতিহাস চেষ্টা করে। রাষ্ট্রপতির গাড়িতে মাইন লাগিয়ে দেওয়া হয়। গাড়ি চলার মাঝে বোমা বিস্ফোরিত হয়ে রাষ্ট্রপতিসহ আরও দশজন নিরপরাধ মানুষ নিহত হয়। কিন্তু লেবানিজ জনগণ গৃহযুদ্ধ শেষ করার সিদ্ধান্তে অনড় থাকে। এরপর ইলিয়াস হারাবি রাষ্ট্রপতির পদ গ্রহণ করে। পরবর্তী কিছু ঘটনার প্রেক্ষিতে এমিল লাহুদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করে। প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয় রফিক হারিরিকে । ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি (১৪২৬ হিজরিতে) বোমা নিহত হন। তার মৃত্যু লেবাননকে আবারও সেই পুরোনো সংঘাতে ফিরিয়ে নিয়ে যায়। গৃহযুদ্ধের পর লেবানন দীর্ঘ ১৫ বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধে লেবানন তার সব সম্পদ হারায় । লেবানন সরকার সব দলের কাছ থেকে অস্ত্র জমা নেয়। শিয়া মতাদরশী হিজবুল্লাহ ব্যতীত সব দল সরকারের সিদ্ধান্তের সাথে একমত হয়ে লেবানন সেনাবাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে। যদিও এর ফলে লেবাননে নতুন করে দুর্ভাগ্যের বীজ বপন করা হয়, কিন্তু তারপরও দক্ষিণ-লেবাননে ইসরাইলি দখলের বিরুদ্ধে লেবানিজদের সহযোগিতা করে হিজবুল্লাহ যে কার্ষকর ভূমিকা রেখেছে, তা কেউ অস্বীকার করতে পারে না। ইসরাইলি শক্তি ও তার অনুগত বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অনেক আত্মঘাতী হামলা ও উত্তর ইসরাইলে কাত্যুশা রকেট হামলায় হিজবুল্লাহ অংশগ্রহণ করে। ইসরাইল লেবানিজ সেনাছাউনি ও হিজবুল্লাহর ঘাটিতে লাগাতার আক্রমণ করে প্রতিরোধ শক্তি ধ্বংস করার চেষ্টা চালায়। এমনকি নিজেদের অগ্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। ১৪১৬ হিজরিতে (১৯৯৫ খিষ্টাব্দে) সংঘটিত কানার গণহত্যা এর প্রকৃষ্ট উদাহরণ । পেরিজ সরকার ইসরাইলের নির্বাচনে অংশগ্রহণের পূর্বে ইসরাইলি সেনাবাহিনী এই গণহত্যা চালায়। কিন্তু তুমুল প্রতিরোধের মুখে ইসরাইল দক্ষিণ লেবানন ত্যাগ করতে বাধ্য হয়।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।