আরব দেশ & ৫৯ আল-জামিলের ভাই আমিন আল-জামিল রাষ্ট্রপতির পদ গ্রহণ করে। বৈরুতের সাবরা ও শাতিলায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যায় খিষ্টান কাটায়েব পার্টি ইসরাইলকে সাহায্য করে। ইসরাইল কাটায়েব পার্টিকে অস্ত্র দিয়ে সাহায্য করে এবং সৈন্যদের পাহারা দেয়। কাটায়েব পার্টি সাবরা ও শাতিলার শরণার্থী শিবিরে ঢুকে হাজার হাজার নিরন্তর ফিলিস্তিনিকে হত্যা করে। এরপরই ইসরাইল মুসলিম গণহত্যা চালায়। ১৩৯৪ হিজরিতে (১৯৭৪ খ্রিষ্টাব্দে আইনুল হালওয়ায় এই গণহত্যা সংঘটিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতে আমিন আল-জামিল যুক্তরাক্ট্রকে লেবাননের নিরাপত্তা রক্ষার জন্য হত্তক্ষেপ করতে বলে। যুক্তরাষ্ট্র ফ্রান্স ও বিটেনের সহায়তায় এক বহুজাতিক বাহিনী গঠন করে লেবাননে প্রবেশ করে। কিন্তু আত্মঘাতী হামলার মুখে যুক্তরাষ্ট্র টিকতে পারে না। লেবাননে আমেরিকান সেনা ঘাটিতে একটি আত্মঘাতী হামলা হয়। সেই হামলায় যুক্তরাষ্ট্র শত অথই জলে এনে ফেলেছে। তাই তারা লেবানন থেকে আংশিকভাবে চলে যেতে শুরু করে। ইসরাইল দক্ষিণ-লেবাননের বেকা ভ্যালি এবং ১৪০৫ অঞ্চল টিকিয়ে রাখে । লেবাননের পরিস্থিতি উত্তপ্তই রয়ে যায়। শিয়া 'মতাদর্শী হিজবুল্লাহর হাত ধরে লেবাননে ইরানি কর্তৃত্বের উদ্ভব ঘটে । ইসরাইলের প্রতিনিধিত্বকারী লেবানিজ সৈন্যদের মাঝে ইসরাইলি কর্তৃত্ব বিস্তার লাভ করে। সেই সৈন্যরা লেবাননে ইসরাইলকে শক্তিশালী করার জন্য ইহুদিদের সাথে যোগ দেয়। লেবানিজ জনগণ বুঝতে পারে, লেবাননে যা কিছু ঘটেছে, তাতে শুধু ইসরাইল লাভবান হবে । তারা বুঝতে পারে, প্রকৃত শত্রু ও ইসরাইলের প্রতিনিধিদের (যাদের সংখ্যা ছিল লেবানিজ বাহিনীর মাত্র ৮%-এর মতো) মোকাবিলা করতে লেবনিজদের এঁক্যের কোনো বিকল্প নেই। অবশেষে ১৪১০ হিজরিতে (১৯৯০ খষ্টাব্দে) তায়িফ চুক্তির মাধ্যমে লেবাননে গৃহযুদ্ধ শেষ হয়। কিন্তু ইসরাইল যুদ্ধ শেষ হওয়ার পর প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করার ষড়যন্ত্রের মাধ্যমে নতুন করে গৃহযুদ্ধ বাধাতে
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।