Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ঞ ইসলামি ইতিহাস মিলিশিয়ারা ইহুদিদের সাথে যুক্ত হয়। ইহুদিরা এটাকে লেবাননের অবস্থা আরও শোচনীয় করার সুযোগ হিসেবে গ্রহণ করে। ইহুদিরা খষ্টান মিলিশিয়াদের প্রশিক্ষণ দেয়। সিরিয়ান সেনাবাহিনী, ফিলিস্তিনি ও লেবাননের মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা আধুনিক আমেরিকান অস্ত্র দিয়ে মিলিশিয়াকে সাহায্য করে। লেবাননের পরিস্থিতি ক্রমেই শোচনীয় হয়ে পড়ে । ম্যারোনাইট ও খিষ্টানরা লেবাননে তাদের কাজ্কিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে ইসরাইলকে দেয়, যা তাদেরকে আরও বেশি ভূখণ্ড দখল ও মুসলিম নিধনে সাহায্য করে। ১৪০২ হিজরিতে (১৯৮২ খিষ্টাব্দে) ইসরাইল লেবাননে আক্রমণ করে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া ক্রাস্টার বোমা ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে। ইহুদিরা বৈরুত পর্যন্ত পৌছে যায়। বৈরুতকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল। পূর্বাঞ্চল ছিল খিষ্টানদের আর পশ্চিমাঞ্চল ছিল মুসলিমদের । ইহুদিরা বৈরুতে পৌছতেই খ্িষ্টানরা পূর্বাঞ্চলের সব প্রবেশপথ উন্ক্ত করে দেয়। ইহুদিরা পূর্ব-বৈরুতে ঢুকে পড়ে। কিন্তু মুসলিমরা পশ্চিম-বৈরুতে প্রতিরোধ গড়ে তোলে । ইহুদিদের অগ্রযাত্রা সাহায্যপ্রাপ্ত ফিলিস্তিনি ও লেবানিজ মুসলিমদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয় ইসরাইলের । ইসরাইলরা আর এগিয়ে যেতে পারে না। ইহুদিরা লেবানন ধ্বংস করার পর এবং তাদের আক্রমণাত্মক যুদ্ধে হাজার হাজার মানুষ হত্যা করার পর বৈশ্বিক প্রতিক্রিয়া শুরু হয়। ফিলিস্তিনিরা লেবানন ত্যাগ না করলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেয় ইসরাইল। কিন্তু সর্বশেষ শক্তি থাকা পর্যন্ত ফিলিস্তিনিরা এই হুমকি প্রত্যাখ্যান করে। তখন এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের আগমন ঘটে। কিন্তু যুক্তরাষ্ট্র লেবাননে পা রাখতে না রাখতেই ফিরে যায়। সে সময় বশির আল-জামিল লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। (বশির আল-জামিল ছিল খ্রিষ্টান কাটায়েব পার্টির একজন নেতা । এই পার্টি ইসরাইলকে লেবাননে আক্রমণ করার আহ্বান জানায় 1) লেবানিজরা তার বিরুদ্ধে রুখে দীড়ায়। ইসরাইল যে বছর লেবাননে আক্রমণ করে, সে

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।