Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আরব দেশ ৬ ৫৫ ১৩৭৫ হিজরিতে (১৯৫৬ খিষ্টাব্দে) মিশর ও সিরিয়ার মাঝে আরব এক্য প্রতিষ্ঠিত হয় এবং এই এঁক্যের মাধ্যমে জামাল আবদুন নাসেরের রাষট্রপতিত্বে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই সংযুক্ত প্রজাতন্ত্র মাত্র চার বছর টিকে থাকে । ১৩৮১ হিজরিতে (১৯৬১ খষ্টাব্দে) সিরিয়ায় আরেকটি অভ্যুত্থান হয় এবং অভ্যু্থানে নাজিম আল-কুদসি রাষট্রপতিত্ব লাভ করে । সিরিয়ায় এভাবে একের পর এক অভ্যুত্থান হতেই থাকে। ১৩৮১ হিজরির শেষদিকে আরও একটি অস্য্যথান হয়, কিন্তু নাজিম আল-কুদসি তার পদে বহাল থাকে । মন্ত্রণালয়ে পরিবর্তন আসে। পূর্ববর্তী অভ্যুত্থানের নেতাদেরকে দেশান্তর করা হয়। তারপর বিচ্ছিন্নবাদীদের নেতারা আবার দেশে ফিরে এসে ১৩৮২ হিজরিতে নতুন করে অভ্য্থান ঘটানোর চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। তারপর ১৩৮২ হিজরির (১৯৬২ খিষ্টাব্দে) শেষদিকে আরেকটি অভ্যু্থান হয় এবং লুআই আতাসির নেতৃত্বে একটি বিপ্রব-পরিষদ গঠন করা হয়। লুআই আতাসি পুনরায় মিশরের সাথে এক্য ছ্বাপনের এবং ইরাককেও এই এঁক্যে আনার চেষ্টা করে। কিন্তু কিছুদিন পর ১৩৮৩ হিজরিতেই (১৯৬৩ খিষ্টাব্দেই) পিপলস পার্টির নেতৃবৃন্দ ও সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তাদের মধ্য হতে আমিন হাফিজ ক্ষমতা গ্রহণ করে। তারপর ১৩৮৬ হিজরির (১৯৬৬ খ্রিষ্টাব্দের) বাথ পার্টির একটি শাখার মাধ্যমে আরেকটি অভ্যুত্থান হয় এবং নুরুদ্দিন আতাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়। তারপর প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ ১৩৯০ থেকে ১৪২০ হিজরি (২০০০ খিষ্টাব্দ) পর্যন্ত এককভাবে কর্তৃত্ব করে । এরপর হাফিজ আল-আসাদের পুত্র বাশার আল- আসাদ তার স্লবর্তী হয়। লেবানন ১৩৬৬ হিজরিতে (১৯৪৭ খ্রিষ্টাব্দে) যখন লেবানন ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে, তখন বাশারা আল-খুরি প্রজাতন্ব্ের রাষ্ট্রপতির পদ লাভ করে। ১৩৭১ হিজরি পর্যন্ত সে এই পদে বহাল থাকে। লেবাননের যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য , তা হলো, লেবানন নানা ধর্মে বৈচিত্রপূর্ণ একটি রাষ্ট্র। লেবাননের জনগণের মধ্যে শিয়া ২৮%, ম্যারোনাইট ২৪%, সুমি ১৯%, অর্থোডক্স ৯%, দরজি ৬%, ক্যাথলিক ৬% এবং আর্মেনিয়ান ৫%।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।