Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ক... এসি শাম দেশ (সিরিয়া) উসমানি খিলাফত থেকে অপহৃত হয়ে ইউরোপিয়ান উপনিবেশের অধীনে যাওয়ার পূর্বে ইংরেজ ও ফরাসিরা শামে কর্তৃত্ব করে। আরও নির্দিষ্ট করে বলা যায়, বর্তমান লেবাননে বহুজাতিক সম্প্রদায়ের অবস্থানকে কাজে লাগায় ওপনিবেশিকরা । বিভিন্ন সম্প্রদায়ের মাঝে চলতে থাকা অনিঃ্শেষ দ্বন্ৰের সুযোগ গ্রহণ করে তারা । ফরাসিরা ম্যারোনাইটদের সাহায্য করে তাদেরকে কাছে টানে। এদিকে ইংরেজরা দরজি গোষ্ঠীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ফলে এই ভূখণ্ড সব সময় দাঙ্গাহাঙ্গামা ও গোলযোগে উত্তপ্ত হয়ে থাকে, যা নিয়ন্ত্রণ করা উসমানি সালতানাতের জন্য কষ্টকর হয়ে দীড়ায়। উসামানিরা শীমকে দামেশক, হালাব, ত্রিপোলি ও সাইদা_এই চারটি প্রশাসনিক প্রদেশে বিভক্ত করে দেয়। শামে বিদেশি উপনিবেশ ও বিভক্তিকরণ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শাম, ইরাক ও জাজিরাতুল আরব রাজনৈতিকভাবে কিংবা নামকরণের দিক থেকে উসমানিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উসমানি খিলাফত এই ভূখণ্ডে স্থির হতে পারেনি। এই সুযোগে ও্পনিবেশিকরা বিভিন্নভাবে উসমানি খিলাফত ও অধীনস্থ আবর রাষ্ট্রগুলোর মাঝে সম্পর্কচ্ছেদ ঘটায়। এর মাঝে অন্যতম পদ্ধতি ছিল আরব জাতীয়তাবাদের আহ্বান। উসমানি খিলাফত থেকে স্বাধীনতা অর্জনের জন্য আরব বাষ্ট্রগুলোকে নানারকম প্রতিশ্রতি ও আশার বাণী শোনায় ওপনিবেশিকরা । হিজাষের গর্ভনর শরিফ হুসাইনকে ও্পনিবেশিকরা প্রতিশ্রুতি দেয় যে, যদি সে অধীন আরব ভূখপ্ডের বাদশাহ বানানো হবে। প্রথম বিশ্বযুদ্ধে সেই কথিত যথাসময় এসে পড়ে। শরিফ হুসাইন আরবের স্বাধীনতার বিষয়ে তার চিন্তাধারা প্রকাশ করে। আল-ফাতাত (তরুণ আরব সংঘ) তাকে এই ব্যাপারে সহযোগিতা করে। শরিফ হুসাইনকে

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।