৫০ ৬ ইসলামি ইতিহাস জাতিসংঘ অনুসন্ধানকারী দল পাঠায় ইরাকে । অনুসন্ধানকারী দলটি ইরাকের প্রতিটি পাথর পর্যন্ত খুঁটিয়ে দেখে, কিন্তু তথাকথিত গণবিধ্বংসী অস্ত্রে কোনো অস্তিত্ব খুঁজে পায় না তারা। তারপরও আমেরিকা গণবিধ্বংসী অস্ত্রের ব্যাপারে গো ধরে থাকে । ব্রিটেন ও স্পেনকে নিয়ে জোটবাহিনী গড়ে তোলে। গণবিধ্বংসী অন্তর ছাড়াও আমেরিকা ইরাকের স্বৈরশোসন ধ্বংস করে ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় ইরাকি জনগণকে । ২০/৩/২০০৩ খিষ্টাব্দে আমেরিকা ও তার মিত্রবাহিনী ইরাকে আক্রমণ করে। ইরাকের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বৈধ কিংবা অবৈধ সব ধরনের অদ্ত্র ব্যবহার করে। ৯/৪/২০০৩ খিষ্টাব্দে বাগদাদ দখল করে নেয়। সারা দেশে যুদ্ধের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ১৪/১২/২০০৩ খিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হুসাইনকে বন্দি করে। মিত্রশক্তি ইরাকের অবকাঠামো, বাগদাদের সভ্যতার নির্দশন, মানব ও ইসলামি এতিহ্য ধ্বংস করে দেয়। মসজিদ ধ্বংস করে এবং পেন্রোলসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো দখল করে নেয়। শিয়া ও সুনিদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেয়। ইরাককে পরিণত করে এক উনুক্ত কারাগারে । সেখানে হত্যা, লুষ্ঠন ও নির্যাতনের ঘৃণ্য চর্চা চালায় তারা। মসজিদের ভেতরে নারীদের সন্ত্রম লুগ্ঠন করে। এ সবের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরে পুরোনো ক্রুসেডের নতুন এক কালো অধ্যায় ।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।