Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইরাক-ইরান যুদ্ধ (১৪০০-১৪০৮ হি/১৯৮০-১৯৮৮ খর.) সাদ্দাম হুসাইন ইরাককে ইরানের বিরুদ্ধে এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দেন। আমরা পূর্বে ইরানের অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করেছি। ইসলামের শত্রুরা সাদ্দাম হুসাইনকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করে। শক্ররা এ কাজের কিছু মনোযোগী শ্রোতা পেয়ে যায়। সীমাহীন আশাও দেখতে পায় এই যুদ্ধের মাঝে । কিন্তু সবই ছিল আধাে স্বপ্ন । মিলিয়ন ইরাকির মৃত্যু, দেশ ধ্বংস হওয়া এবং রাষ্ট্রের ওপর খণের বোঝা বৃদ্ধি ব্যতীত তেমন কোনো লাভই হয় না এই যুদ্ধে। বরং অবশেষে কুয়েতের আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য ইরাক সব আশা ত্যাগ করে। সাদ্দাম হুসাইন প্রথমে ্বায়ত্তশাসন ও তেলের আয়ের কিছু অংশ প্রদানের মাধ্যমে কুর্দিদের বিদ্বোহ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর তিনি কুর্দিদের কঠোর শান্তি দেন। অতঃপর ১৪০৮ হিজরিতে (১৯৮৮ খ্রিষ্টাব্দে) কুর্দিদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগের মাধ্যমে তিনি নারকীয় হত্যাকাণ্ড ঘটান। আরব কো-অপারেশন কাউন্সিল ১৪০৯ হিজরিতে (১৯৮৯ খিষ্টাব্দে) মিশর, ইরাক, ইয়ামেন, জর্দান আরব কো-অপারেশন কাউন্সিল প্রতিষ্ঠার ব্যাপারে একমত্য প্রকাশ করে । আরব কো-অপারেশন কাউন্সিলকে কেন্দ্র করে নানা ধরনের পরিকল্পনা প্রকাশ পেতে থাকে। এসব পরিকল্পনার মধ্য হতে ইরাক কর্তৃক উপসাগরীয় যুদ্ধ ও কুয়েত দখলের উদ্দেশ্যে প্রস্তুতি-পরিকল্পনা বিশেষভাবে প্রাধান্য পায়। জর্দান ও ইয়ামেন ইরাককে সহযোগিতা করার কথা বলে উত্সাহ দেয়। কুয়েত দখল জর্দানকে হিজায ও জাফা দখলের এবং ইয়ামেনকে সৌদির আসির দখলের পথ সুগম করে দেয়। এসব অঞ্চল পূর্বে জর্দান ও ইয়ামেনের অধীনে ছিল। বাদশাহ আবদুল আজিজ আলে সউদের শাসনামলে এই ভূখগ্গুলো সৌদি আরবের অধীনে চলে যায়। ইরাক, জর্দান ও ইয়ামেন মিশরের ভৌগোলিক গুরুত্ব ও অবস্থান অনুধাবন করে মিশরকেও তাদের দলে ভিড়াতে চায়। কিন্তু মিশর কুয়েতের ওপর ইরাকের এই স্বেচ্ছাচারী আক্রমণকে প্রত্যাখ্যান করে। উপসাগরীয় যুদ্ধ চলাকালীন আরব কো-অপারেশন কাউন্সিল বিলুপ্ত হয়।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।