Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ € ইসলামি ইতিহাস ১৩৫৭ হিজরিতে (১৯৩৮ খিষ্টাব্দে) মিশর ও সিরিয়া কর্তৃক প্রতিষ্ঠিত সংযুক্ত আরব প্রজাতন্ত্রের বিপরীতে দ্বিতীয় ফয়সালের নেতৃত্বে ইরাক ও জর্দানে আবর ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। কিন্তু আরব ইউনিয়ন স্থায়িত্ব লাভ করেনি। ১৩৭৮ হিজরির (১৯৫৯ খিষ্টাব্দের) অস্যুতথানে ইরাকে রাজতন্ত্র বাতিল করা হয় এবং আবদুল কারিম কাসিমের নেতৃত্বে গণপ্রজাতন্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার মধ্য দিয়ে ইরাকে ইংরেজ নিয়ন্ত্রণের সমাপ্তি ঘটে । তারপর আবদুল করিম কাসিম এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। আরবের সাথে ইরাকের সম্পর্কের অবনতি হতে থাকে। বিদ্রোহীদের সাথে লড়াইও শুরু হয়, যা ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হয়। কুর্দিদের ওপর চলে নির্যাতনের স্টিম রোলার। এরপরই ১৩৮২ হিজরিতে (১৯৬৩ খিষ্টাব্দ)ট আরেকটি অভ্যুতখান সংঘটিত হয়। এই অভ্যুত্থানে আবদুল কারিম কাসিমের পতন ঘটে। আবদুস সালাম আরিফকে ক্ষমতা প্রদান করা হয়। আবদুল কারিম কাসিমকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ সময় আরববিশ্বের সাথে ইরাকের সম্পর্ক ভালো হতে শুরু করে। আবদুস সালাম পূর্বের অভ্যুত্থানের ভুলগুলো শুধরে নিতে শুরু করেন। কিন্তু ১৩৮৫ হিজরির (১৯৬৫ খিষ্টাব্দের) বিমান দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে । এরপর তার ভাই আবদুর রহমান আরিফ রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলে ইরাকের অর্থনীতিতে অবক্ষয় দেখা দেয় এবং সামরিক বিভাগ দুর্বল হয়ে পড়ে । এরপর ১৩৮৮ হিজরির (১৯৬৮ খিষ্টাব্দের) এক অত্যতানে তিনি ক্ষমতাচ্যুত হন। তারপর আহমাদ হাসান আল-বকর প্রেসিডেন্ট হন এবং সাদ্দাম হুসাইন তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রকৃতপক্ষে সাদ্দাম হুসাইনই রাষ্ট্র পরিচালনা করতেন। ১৩৯৯ হিজরিতে (১৯৭৯ খ্রিষ্টাব্দে) সাদ্দাম হুসাইন একক ক্ষমতা অর্জন করেন। এরপর মিশর ও ইসরাইলের মাঝে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ায় ১৩৯৯ হিজরিতে বাগদাদে আরবের শীর্ষ সম্মেলন (আরবলিগ সামিট) অনুষ্ঠিত হয়। ওমান, সুদান ও সোমালিয়া ব্যতীত অন্যান্য আরব রাষ্ট্র মিশরের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এভাবে মিশরের জন্য আরব সহযোগিতার দ্বার বন্ধ হয়ে যায়।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।