Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অনুচ্ছেদ ইরাক শাসনের অধীনে চলে যায়। উসমানিরা প্রথম বিশ্বযুদ্ধের সময় আরব ভূখণ্ড ত্যাগ করে। যুদ্ধ শেষ হওয়ামাত্রই আরবকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মিত্রশক্তি। কিন্তু যথারীতি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে হেজাজের সন্তরান্ত বাদশাহ ফয়সাল বিন হুসাইনকে ইরাকের শাসক বানিয়ে দেয়। এই বাদশাহ ফয়সাল প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ নিয়েছিলেন । ইরাকি জনগণ ইংরেজ কর্তৃত্ব প্রত্যাখ্যান করে। প্রতিবাদের আগুন জ্বলে উঠতে শুরু করে দিকে দিকে । একাধিক বিদ্রোহ সংঘটিত হয়, যার মাঝে সবচেয়ে গুরুতৃপূর্ণ ছিল ১৩৩৮ হিজরির (১৯২০ খিষ্টাব্দের) বিদ্বোহ। কিন্তু ইংরেজরা বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। ১৩৫১ হিজরিতে (১৯৩২ খিষ্টাব্দে) ইরাকে ইংরেজ শাসনের সমাপ্তি ঘোষণা করা হয়। মূলত এই স্বাধীনতা ঘোষণা করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কার্যত ইরাকে ইংরেজ শাসনই বহাল থাকে । ১৩৫২ হিজরিতে (১৯৩৩ খিষ্টাব্দে) বাদশাহ ফয়সাল বিন হুসাইন মৃত্যুবরণ করেন। তার ছেলে গাজি সিংহাসনে আরোহণ করেন। ১৩৫৯ হিজরিতে (১৯৪০ খিষ্টাব্দ) এক রহস্যময় দুর্ঘটনায় গাজি নিহত হন। ফয়সালের মামা আবদুল ইলাহকে তার অভিভাবক নিযুক্ত করা হয়। ১৩৬১ হিজরিতে (১৯৪২ খিষ্টাব্দে) সেনাবাহিনীর চিফ অব স্টাফ বকর সিদ্দিকির নেতৃত্বে আরেকটি অভ্য্থান সংঘটিত হয়। কিন্তু এর কিছুদিন পরই বকর সিদ্দিকি মৃত্যুবরণ করেন। ১৩৫৮ ও ১৩৬২ হিজরিতে ১৯৩৯ ও ১৯৪৩ খিষ্টাব্দে) আরও দুটি অভ্যুঙ্থান সংঘটিত হয়। বাদশাহ দ্বিতীয় ফয়সাল প্রাপ্তবয়স্ক হওয়ার পর ১৩৬৩ হিজরিতে (১৯৪৪ খিষ্টাব্দে) ক্ষমতা গ্রহণ করেন। ১৩৬৫ হিজরিতে (১৯৪৬ খষ্টান্দে) ইরাক বাগদাদ-চুক্তির অন্তর্ভৃক্ত হয়। বাগদাদ- চুক্তি মূলত ইংরেজ কর্তৃত্ব সুদৃঢ়করণ বলেই বিবেচিত হতে থাকে।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।