কুয়েত বর্তমান যে ভূখপ্তকে কুয়েত বলে অভিহিত করা হয়, অতীতে তার তেমন কোনো গুরুত্ব ছিল না। বরং কেউ সেখানে বাস করত না। একসময় সাবাহ-পরিবার কুয়েতে আগমন করে এবং উসমানি খিলাফতের আনুগত্য ঘোষণা করে সেই বিচ্ছিন্ন ভূখণ্ডে আবাস গড়ে তোলে । সাবাহ-পরিবারের সাথে খলিফা-পরিবার এবং জালাহমারাও আবাস গড়েছিল। কিন্তু পরে খলিফা-পরিবার পৃথক হয়ে কাতারে বসবাস শুরু করে । তারপর জালাহমা ও সাবাহ-পরিবারের মাঝে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে সাবাহ-পরিবার জালাহমাকে কুয়েত থেকে বিতাড়িত করে। ১১৬৮ হিজরিতে (১৭৫৫ খিষ্টাব্দে) পারসিকরা যখন উসমানিদের হাত থেকে বসরা দখল করে তখন কুয়েত গুরুত্ববহ হয়ে ওঠে। পারসিকরা চার বছর কুয়েত দখল করে রাখে । সে সময়ে ইংরেজরা ভারত যাওয়ার ওপর নির্ভর করত। ইংল্যান্ড বসরার পরিবর্তে কুয়েত হয়ে আরব উপসাগরে যাওয়া শুরু করে। এদিকে উসমানি খিলাফতের দুর্বলতা ও ইংরেজদের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করে। কিন্তু ইংরেজরা উসমানিদের সাথে এই ভূখণ্ড নিয়ে কোনো বিরোধে জড়ায়নি। কারণ, কুয়েত তখনও তেমন গুরুত্ৃপূর্ণ হয়ে ওঠেনি। মুলত ব্রিটেনের বিশেষ আগ্রহ ছিল পুরো উসমানি সাম্রাজ্যের প্রতি । তারপর শাইখ মুবারক আস-সাবাহের শাসন শুরু হয় এবং পূর্বের মতো ইংরেজদের প্রতি দুর্বলতা বহাল থাকে । ইংরেজরা সে সময়কে কুয়েতে কর্তৃত্ব বিস্তারের জন্য উপযুক্ত বলে মনে করে। একই সময়ে উসমানিদের সাথে কুয়েতের সম্পর্কে টানাপোড়েন চলতে থাকে৷ উসমানিরা পূর্বে কুয়েতকে বসরা-গভর্নরের অধীন করে দিয়েছিল । তারপর প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে কুয়েত ইংরেজদের পক্ষ নেয়। ইংরেজরা কুয়েতে কর্তৃত্ব বিস্তার করে। ১৩৮১ হিজরিতে (১৯৬২ িষটাব্দে) ইংরেজরা কুয়েতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার আগ পর্যন্ত কুয়েত ইংরেজ কর্তৃক শাসিত হতে থাকে । শাইখ আবদুল্লাহ বিন সালিমের শাসনামলে কুয়েত স্বাধীনতা লাভ করে। ইরাকের রাষ্ট্রপতি আবদুল করিম 77579 ভিন নহি
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।