৪২ গ ইসলামি ইতিহাস ওমানে আবু সাইদ পরিবারের শাসন শুরু হওয়ার পূর্বে আমিরাত আত্মপ্রকাশ ঘটে। তারা বিপুল নৌবাহিনী নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। বর্তমানে যে ভৌগোলিক সীমাজুড়ে সংযুক্ত আবর আমিরাত প্রতিষ্ঠিত, কাসিমদের কমান্ডার রহমত বিন মাতর সেই ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করেন। আহমাদ আবু সাইদ তা সমর্থন করেন। রহমত বিন মাতর রাস আল-খাইমাহকে রাজধানী বানান । কাসিমদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। একসময় ইংরেজরা তাদের কর্তৃত্ব বিস্তার করতে সক্ষম হয়। ১৩৩৫ হিজরিতে আমিরাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ইংরেজরা একটি চুক্তি সম্পাদিত করে। সেই চুক্তিতে আমিরাত-ভূখণ্ডে ব্রিটিশ-নেতৃত্ের স্বীকারোক্তি চাপিয়ে দেওয়া হয়। ইংরেজরা কর্তৃত্ব দখল করে আমিরাত-ভুখপ্তকে ভাগ করতে শুরু করে। পুরো আমিরাতকে সাতটি আমিরাতে ভাগ করে। আমিরাতগুলো এই : আবুধাবি, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ, ফুজাইরাহ, উম্ম আল- কোয়াইন ও আজমান। ১৩৯০ হিজরিতে (১৯৭০ খিষ্টাব্দে) ইংরেজরা উপসাগর ত্যাগের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ইংরেজ উপনিবেশ জারি ছিল। ইংরেজরা আমিরাত ত্যাগ করার পর সাত আমিরাত এক হয়ে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্র : প্রতিষ্ঠার ঘোষণা দেয়। কুয়েত, কাতার ও বাহরাইন আরব আমিরাতের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানায়। সাত আমিরাতকে সংযুক্ত করার ব্যাপারে শাইখ জাইদ বিন সুলতানের প্রচেষ্টা ছিল সবচেয়ে বেশি। এই এক্যবদ্ধ আমিরাতের নেতৃত্বের জন্য তাকেই নির্বাচন করা হয়। আমিরাত উন্নতি, অগ্গতি ও সমৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে থাকে । সেই সাথে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। বেশকিছু ইসলামি রাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে আমিরাত কার্যকরী অর্থায়নে অংশগ্রহণ করে। .
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।