Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

উসমানি খিলাফতকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল। সেই চুক্তি অনুযায়ী উসমানিরা কাতারের সমস্ত অধিকার ছেড়ে দেয়। উসমানিদের চুক্তি করিয়ে ইংরেজরা ১৩৩১ হিজরিতে (১৯১৩ খিষ্টাব্দে) ইংল্যান্ডের সাথে কাতারের কর্তৃত্ব প্রদানের চুক্তি করতে বাধ্য হন। তার শাসনকালেই কাতারে প্রেট্রোল আবিষ্কার হয়। কাতারে সানি-পরিবারের শাসন বহাল থাকে । কাতার ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। ১৩৯১ হিজরিতে (১৯৭১ খ্রিষ্টাব্দে) কাতার রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। শাইখ আহমাদ বিন আলির শাসনামলে কাতার, বাহরাইন ও কুয়েতকে সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভূক্ত করার চেষ্টা ব্যর্থ হয়। কাতারের রাজনৈতিক কর্তৃত্ব আমির ও ক্রাউন প্রিন্সের মাঝেই সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে শাইখ আলি তার ছেলে আহমাদকে ক্ষমতাচ্যুত করে আহমাদের চাচাতো ভাই খলিফা বিন হামদকে ক্রাউন প্রিস ঘোষণা করেন। শাইখ খলিফা বিন হামদই ছিলেন কাতারের প্রকৃত শাসক । ১৩৯১ হিজরিতে (১৯৭১ খিষ্টাব্দে) তিনি বডি থেকে কাতারের স্বাধীনতা ঘোষণা করেন । ১৩৯১ হিজরির (১৯৭১ খিষ্টাব্দের) শেষদিকে খলিফা বিন হামদ এক অভ্যর্থানের মধ্য দিয়ে একক ক্ষমতা লাভ করেন এবং কাতার পরিচালনা করে যেতে থাকেন। খলিফা বিন হামদের দেশের বাইরে অবস্থানের সুযোগে তার ছেলে ক্রাউন প্রিন্স হামদ একপ্রকার অভ্যুত্থান ঘটিয়ে শাসন- ক্ষমতা গ্রহণ করে খলিফার আসনে সমাসীন হন। সংযুক্ত আরব-আমিরাত ওমানের আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছিলাম, সংযুক্ত আবর-আমিরাত ছিল ওমানেরই একটি অংশ । তারপর ওমানিদের মাঝে বিভক্তি ও দুর্বলতা দেখা দিলে আমিরাত ম্বাধীন হতে শুরু করে। একপর্যায়ে সহযুক্ত আরব আমিরাতে পরিণত হয়।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।