৪০ ৬ ইসলামি ইতিহাস পড়ার সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে আজও ইরান বাহরাইনকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আরব দেশগুলো বাহরাইনের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। বাদশাহ ফাহাদ সেতু এই সম্পর্ক উন্নয়নের অন্যতম নিদর্শন, যা সৌদি ও বাহরাইনের মাঝে সংযোগ তৈরি করে দিয়েছে। অনুরূপ 'আ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটি" প্রতিষ্ঠা, যা সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানের মাঝে যোগসূত্র স্থাপন করেছে এবং বাহরাইনের কাছ থেকে তার স্বীকৃতি আদায় করে নিয়েছে। বর্তমানে বাহরাইন একটি স্বতন্ত্র রাষ্ট্র পরিণত হয়েছে। কাতার আমরা পূর্বেই উল্লেখ করেছি, কাতার বাহরাইনেরই একটি অংশ ছিল। তারপর হিজরি অষ্টম শতাব্দীতে কাতার ওমানিদের পদানত হয়। তারপর ৯২২ হিজরিতে (১৫১৬ খিষ্টাব্দে) পর্তুগিজরা কাতার দখল করে নেয়। পর্তুগিজ উপনিবেশের কিছুদিন অতিবাহিত হতেই উসমানি খলিফা সুলাইমান কানুনি সেনাপতি সুলাইমান পাশার নেতৃত্বে একটি নৌবহর প্রেরণ করেন। সুলাইমান পাশা পর্তুগিজদের কাতার থেকে বিতাড়িত করে কাতারসহ আরব উপসাগরীয় আরও কিছু অঞ্চল উসমানি সাম্বাজ্যের অন্তর্ভুক্ত করেন। তারপর উসমানিদের প্রতিপত্তি দুর্বল হয়ে পড়ে । ১০৮০ হিজরিতে (১৬৬৯ খরষ্টাব্দে) তারা কাতার ত্যাগ করে। আরবের অন্তর্ভুক্ত হয়। অতঃপর দিরইয়ার পতনের মধ্য দিয়ে সৌদি- ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তখন খলিফা-পরিবার কাতারে কর্তৃত্ব বিস্তার করে। খলিফা-পরিবারের রাজধানী ছিল কাতারের জুবারায়। পরবর্তী সময়ে রাজধানী সরিয়ে বাহরাইনের রাজধানী মানামা দ্বীপে আনা হয় এবং তারপর খলিফা-পরিবার ও সানি-পরিবারের মাঝে দ্বন্দ দেখা দেয় এবং দুই পরিবারের মাঝে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। ইংল্যান্ড এই সুযোগের সদ্যবহার করে হস্তক্ষেপ করে এবং কর্তৃত্ব বিস্তার করে । সানি-পরিবার ও খলিফা-পরিবারের মাঝে একটি চুক্তি সংঘটিত হয় এবং সেই চুক্তির প্রেক্ষিতে কাতার বাহরাইন থেকে স্বাধীনতা লাভ করে ।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।