Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ৬ ইসলামি ইতিহাস হানিশ স্বীপপুঞ্জকেন্দ্রিক্) জটিলতা ইরিত্রিয়া ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করার পর আরব ভূখণ্ড ও আফ্রিকার স্থিতিশীলতা ধ্বংস করার জন্য ইসরাইল ও পাশ্চাত্য ইরিত্রিয়াকে সাহায্য করে। একদিকে তারা সুদানের বিচ্ছিন্রতাবাদীদের সহযোগিতা করতে থাকে, অন্যদিকে লোহিত সাগরে তাদের কর্তৃত্ব বিস্তার করার পরিকল্পনা করে। অর্থাৎ , ইরিত্রিয়াকে যেসব রাষ্ট্র নিজেদের প্রতিনিধি মনে করে, সেসব রাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করাই ছিল এর আসল উদ্দেশ্য। ইহুদি পরিকপ্পনা, ইহুদি ও আমেরিকার অস্ত্র, ইহুদি সেনাবাহিনীর সরাসরি অংশথহণে ইরিত্রিয়া হানিশের সবচেয়ে বড় দ্বীপটি দখল করে নেয়। বাবুল মান্দিব প্রণালি হয়ে ইরিত্রিয়া আরও কয়েকটি দ্বীপের দিকে অগ্রসর হয়, যে দ্বীপগ্লো ছিল গণপ্রজাতন্ত্রী ইয়ামেনের অন্তর্ভুক্ত বাবুল মান্দিব দখলের ঘটনায় সারাবিশ্ব মুখে কুলুপ এঁটে ছিল, যেন সবাই ইয়ামেনের ওপর ইরিত্রিয়ার এই আগ্রাসনের সমর্থন করছে । আমেরিকা ও দ্বীপগুলোর ব্যাপারে ইরিত্রিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু আন্তর্জাতিক আদালত রায় প্রদান করে ইয়ামেনের পক্ষে । বাহরাইন | কাতার থেকে বসরা পর্যন্ত বিভ্তীত অঞ্চলকে বাহরাইন বলা হতো । বর্তমানে যেসব দ্বীপ বাহরাইন নামে পরিচিত, সেই দ্বীপপ্তলোও এর অন্তর্ভুক্ত ছিল। তারপর বাহরাইনের ভূখণ্ড সংকুচিত হতে শুরু করে। শেষপর্যন্ত শুধু সেই দ্বীপগুলোই বাকি থাকে, যা নিয়ে আজকের বাহরাইন গঠিত হয়েছে। হিজরির দশম শতাব্দীতে বাহরাইনে পর্তুগিজ দখলদারি শুরু হয়। পর্তুগিজ কর্তৃত্ব পৌছে যায় আরব সাগরে । উসমানিরা জাজিরাতুল আরবে তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। আরব্য, উসমানি কিংবা পারসিক মুসলিমদের প্রবল প্রতিরোধের মুখে পর্তুগিজরা কখনো তাদের ভিত মজবুত করতে পারেনি । শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি; বরং পর্তুগিজদের সাথে ইংরেজ এবং ড্যানিশরাও দ্বন্ৰে লিপ্ত হয়। জাজিরাতুল আবর থেকে পর্তুগিজদের উৎখাত করার পেছনে বড় ধরনের ভূমিকা ছিল ওমানিদের। *. হানিশ দ্বীপপুঞ্জ : ইয়ামেনের অন্তর্গত একটি দ্বীপপুঞ্জ । -সম্পাদক

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।