আরব দেশ € ৩৭ ১৩৮৭ হিজরিতে (১৯৬৭ খ্িষ্টাব্দে) ইংরেজ দক্ষিণ ইয়ামেনকে স্বাধীনতা দেয়। আবদুল কাবি-মুকাবি এর প্রেসিডেন্ট হন। তারপর সালিম রাবির আগমন ঘটে । এই সালিম রাবিই উত্তর ইয়ামেনের শাসক হত্যায় জড়িত ছিল। ১৩৯৮ হিজরিতে (১৯৭৮ খ্রিষ্টাব্দে) পুনরায় বিদ্রোহ হয় এবং বিদ্বোহে সালিম রাবি ক্ষমতাচ্যুত হয়। বিদ্রোহের নেতৃত্বদানকারী আবদুল ফাত্তাহ ইসমাইল শাসন-ক্ষমতা গ্রহণ করে। সোভিয়েত ইউনিয়ন তার ক্ষমতা গ্রহণে সহায়তা করে এবং রাশিয়ান বিমান তার অবস্থানকে শক্তিশালী করে তোলে । তারপর ইয়ামেনে আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটে । অভ্যুত্থানে আবদুল ফাত্তাহ ইসমাইল ক্ষমতাচ্যুত হন। আলি নাসির তার স্তলাভিষিক্ত হন। এভাবে একের পর এক সামরিক অস্যু্থান ঘটতে থাকে ইয়ামেনে। অবশেষে ১৪০৬ হিজরিতে (১৯০৬ খিষ্টাব্দে১ আবু বকর আস-সাক্কাফ ক্ষমতা গ্রহণ করেন । ইয়ামেনের এঁক্য দক্ষিণ ইয়ামেন স্বাধীনতা লাভ করার পর থেকেই উত্তর ইয়ামেনের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে । স্বয়ং উত্তর ইয়ামেনও এই আগ্রহ প্রকাশ করে। ১৩৯২ হিজরিতে (১৯৭২ খিষ্টাব্দে) উত্তর ও দক্ষিণ ইয়ামেনকে সংযুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু উভয় দেশের নেতৃবৃন্দ একমত হতে পারেন না। তারপর ১৪১০ হিজরিতে (১৯৯০ খ্রিষ্টাব্দে) উভয় দেশ এক হয়ে যায় এবং সানাকে নতুন রাষ্ট্রের রাজধানী করা হয়। আলি আবদুল্লাহ সালিহ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন আর আবু বকর আস-সাক্কাফ প্রধানমন্ত্রী হন। তারপর আবু বকর আস-সাক্কাফ পুনরায় বিচ্ছিন্ন হয়ে যেতে চান। তারপর বিচ্ছিন্নতার দাবিকারী (যাদের নেতৃত্বে ছিলেন আবু বকর আস-সাক্কাফ) এবং বিচ্ছিন্নতা প্রত্যাখ্যানকারী রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়। আলি আবদুল্লাহ সালেহের বাহিনী জয় লাভ করে এডেনে ঢুকে পড়ে । তখন থেকে আজ পর্যন্ত ইয়ামেন সংযুক্ত হয়ে আছে।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।