৩৬ ৪ ইসলামি ইতিহাস সালিম রাবি বিশেষ দূতের মাধ্যমে প্রাইভেট বিমানযোগে এডেন থেকে উত্তর ইয়ামেনের রাষ্ট্রপতির কাছে একটি পত্র ধ্েরণ করেন। সেটি ছিল একটি ব্যাগে। দূত ব্যাগটি খুলতেই বিস্ফোরিত হয়। ইবরাহিম আল- হামিদি ও দূত ঘটনাস্থলেই মারা যায়। উত্তর ইয়ামেন এই ঘটনার জন্য দক্ষিণ ইয়ামেনকে দায়ী করে এবং তাদের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ত্যাগ করে। এরপর কর্নেল আলি আবদুল্লাহ সালিহ উত্তর ইয়ামেনের দায়িত্ব গ্রহণ করেন। ১৪০৬ হিজরিতে (১৯৮৬ খ্রিষ্টাব্দে) নির্মিত মারিব বাধ ছিল আবদুল্লাহ সালিহের অন্যতম কীর্তি । ইয়ামেনের দক্ষিণাঞ্জল তিনটি অঞ্চল তথা এডেন, পশ্চিম প্রদেশ ও পূর্ব প্রদেশ মিলে দক্ষিণ ইয়ামেন। একসময় দক্ষিণ ইয়ামেন ব্রিটিশ শাসনাধীন ছিল। পরবর্তী সময়ে যখন উত্তর ইয়ামেন উসমানিদের সাম্বাজ্যভুক্ত হয়, তখন এডেনও দখল করে নেয় উসমানিরা। কিন্তু উসমানিদের অবস্থান শক্ত হওয়ার আগেই ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে এডেন দখল করে নেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংরেজদের এডেন দখলের সবচেয়ে ক্ষুত্র অজুহাত। এডেন দখলের পর ইংরেজরা দক্ষিণ ইয়ামেনের গোত্রগুলোর মাঝে বিশৃঙ্খলা উসকে দেয়। তারপর ধীরে ধীরে দক্ষিণ ইয়ামেনের পূর্ব ও পশ্চিম প্রদেশ পর্যন্ত কর্তৃত্ব বিস্তার করে ইংরেজরা । একটি অবিভক্ত উপনিবেশ (ইউনাইটেড কলোনি) গড়ে তোলার জন্য ইংল্যান্ড দক্ষিণ ইয়ামেনের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বেশকিছু প্রদেশ এক করে ফেলে । এই উপনিবেশ শুরুতে পরিচালিত হতো এডেন থেকে। পরবর্তী সময়ে ভারতের ইংরেজ শাসকের অধীনে পরিচালিত হতে থাকে। তারপর ইংল্যান্ড থেকে ভারতের স্বাধীনতা অর্জনের মনোভাব লক্ষ করে ১২৫৬ হিজরিতে (১৮৪০ খিষ্টাব্দে) রয়েল কলোনি স্বাধীনতার ঘোষণা দেয়। তারপর ১৩৭৮ হিজরিতে (১৯৫৯ খ্রিষ্টাব্দে) দক্ষিণ ইয়ামেনে ইংল্যান্ডের অধীনে সম্মিলিত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। কিন্ত ইয়ামেনিরা এই শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি। উত্তর ইয়ামেনে সংঘটিত ১৩৮২ হিজরির (১৯৬৩ খিষ্টাব্দের) বিদ্রোহ ও জামাল আবদুন নাসিরের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্তি ইয়ামেনিদেরকে সম্মিলিত শাসনব্যবছার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে সাহস জোগায় ।
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।