Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ইসলামি ইতিহাস কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। সৌদির বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। সৌদি বাহিনী ইয়ামেনের হাদিদা শহর পর্যন্ত পৌছে যায়। তারপর সৌদি ও ইয়ামেনের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, নাজরান ইয়ামেনের অধীনে থাকবে, আর আসির থাকবে সৌদির অধীনে । চুক্তি অনুযায়ী যেসব অঞ্চল ইয়ামেনের দখলে এসেছিল, সৌদিরা সেসব অঞ্চল ত্যাগ করে। ইমাম ইয়াহইয়া ১৩৬৭ হিজরি (১৯৪৮ খিষ্টাব্দ) পর্যন্ত ইয়ামেন পরিচালনা করেন। একই বছর তিনি আবদুল্লাহ বিন আহমাদের ষড়যন্ত্রে গুপ্তহত্যার শিকার হন। আবদুল্লাহ বিন আহমাদ ছিল ইমাম বোর্ডের সদস্য। সে ক্ষমতার জন্য লালায়িত ছিল। আবদুল্লাহ বিন আহমাদ যুবরাজ ইমাম আহমাদকেও হত্যা করতে উদ্যত হয়েছিল। কিন্তু ইমাম আহমাদ তার হাত থেকে রক্ষা পান। তারপর ইমাম আহমাদ ও মন্ত্রী আবদুল্লাহর মাঝে যুদ্ধ সংঘটিত হয় এবং ইমাম আহমাদের বিজয় লাভের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে । ইমাম আহমাদ ইমাম আহমাদ আরব আন্দোলন সমর্থন করেন। ১৩৭৬ হিজরিতে (১৯৫৮ খিষ্টাব্দে) মিশর ও সৌদি আরবের সাথে ইমামের ব্রিপাক্ষিক মৈত্রীচুক্তি হয়। ১৩৭৮ হিজরিতে (১৯৫৯ খিষ্টাব্দে) মিশর ও সিরিয়া কর্তৃক প্রতিষ্ঠিত “সংযুক্ত আরব প্রজাতন্ত্র-এর সাথে ইমাম আহমাদ একাত্মতা প্রকাশ করেন। ১৩৮১ হিজরিতে (১৯৬১ খিষ্টাব্দে) সিরিয়া “সংযুক্ত আরব প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মৈত্রীচুক্তি শেষ হয়ে যায়। তার শাসনামলে ১৩৭৪ হিজরিতে (১৯৫৫ খিষ্টাব্দে) তাকে ক্ষমতাচ্যুত করার বিদ্বোহ মাথাচাড়া দেয়। একপর্যায়ে তিনি তার ভাই আবদুল্লাহর হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। তার ভাই আবদুল্লাহ ছিল সেনাবাহিনী কর্তৃক সমর্থিত। তারপর কিছুদিন যেতেই ইমাম আহমাদের সমর্থনকারী ও তার ছেলে বদরের শক্তি একজোট হয়ে তাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসে। বিদ্রোহে নেতৃত্ব দানকারীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।