Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ইসলামি ইতিহাস আবু সাইদ পরিবারের শাসনামলে পূর্ব-আফ্রিকায় ওমানিদের বড় ধরনের প্রভাব ছিল। এশিয়া অংশের ভূখণ্ড যখন হাতছাড়া হলো, তখন ওমানিরা সর্বশক্তি নিয়ে আফিকার দিকে অগ্রসর হয়। আফ্রিকা শিরোনামের একটি স্বতন্ত্র অধ্যায়ে আমরা এ বিষয়ে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ । ১২৭২ হিজরিতে (১৮৫৬ খিষ্টাব্দে) সাইয়িদ সাইদ বিন সুলতানের মৃত্যুর পরে ওমান সাশ্বাজ্য দুইভাগে বিভক্ত হয়ে পড়ে । এক ভাগ ছিল বর্তমানের ওমান, আর দ্বিতীয় ভাগটি ছিল পূর্ব-আফ্রিকা। সাইদ বিন সুলতানের দুই ছেলে তিওয়াইনি ও মাজিদের মাঝে ছন্দ দেখা দিয়েছিল। তিওয়াইনি ওমান পরিচালনা করত, আর মাজিদ শাসন করত পূর্ব-আফ্রিকা। এই দ্বন্দ ইংরেজ ওপনিবেশিকদের ওমান ও ওমানশাসিত আফ্রিকা অঞ্চলে কর্তৃত্ব বিস্তার করার সুযোগ করে দেয়। ইংরেজরা কিছু চুক্তি করতে শুরু করে, যার প্রেক্ষিতে তারা বিভিন্ন অঞ্চলে কর্তৃত্ব বিস্তারে সক্ষম হয় । এরচেয়েও মন্দ বিষয় ছিল, আবু সাইদরা দুর্বল হয়ে যাওয়ার পর ১৩৩১ হিজরিতে ওমানে ইমাম পরিবার ফিরে আসতে শুরু করে। আবু সাইদ পরিবারের শাসনামলে যাদের আলো ছিল নিভুনিভূ । এ সময় ওমানের এক অংশে কর্তৃত্ব করতে শুরু করে ইমামরা, আরেক অংশ আবু সাইদ পরিবারের নামে পরিচালিত হতে থাকে । ওমানে যাদের উপর কর্তৃত্ব চালাত ইংরেজরা । ইংরেজরা একসময় আবু সাইদ পরিবারকে ইমামদের শাসিত অঞ্চল পর্যন্ত কর্তৃত্ব বিস্তৃত করতে উদ্বুদ্ধ করে এবং আবু সাইদ পরিবারকে সৈন্য দিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর এর মাধ্যমে ইংরেজরাও ওমানে পূর্ণরূপে কর্তৃত্ব বিস্তার করে। এরপর ১৩৯০ হিজরিতে (১৯৭০ খ্রিষ্টাব্দে) ওমান ইংরেজদের কবল থেকে স্বাধীনতা লাভ করে। তারপর সুলতান কাবুস বিন সাইদ ক্ষমতা গ্রহণ করেন এবং সব ক্ষেত্রে উন্নতি সাধনের পথ তৈরি করতে শুরু করেন। ১৩৯১ হিজরিতে (১৯৭১ খিষ্টাব্দে)) ওমান আরবলিগে যোগদান করে। সুলতান কাবুসের পিতা আন্দোলন শুরু হয়। কম্যুনিস্টরা সারা পৃথিবীতে সে আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছিল।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।